Close Menu
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Bangla News
Home পিপিই নিয়ে আপত্তিকারী ডাক্তারকে মানসিক হাসপাতালে পাঠাল ভারত!
আন্তর্জাতিক ওপার বাংলা

পিপিই নিয়ে আপত্তিকারী ডাক্তারকে মানসিক হাসপাতালে পাঠাল ভারত!

By Shamim RezaMay 22, 20203 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে চিকিৎসাকর্মীদের পিপিই সঙ্কটের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে বরখাস্ত হওয়া ভারতের প্রখ্যাত এক চিকিৎসককে এবার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসককে মানসিক হাসপাতালে ভর্তির এ ঘটনায় দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০ বছরের অভিজ্ঞ অ্যানেসথেটিস্ট ডা. সুধাকর রাও দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটির গণমাধ্যমের শিরোনামে এসেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু প্রদেশের বিশাখাপত্তমের একটি হাসপাতালে কর্তব্যরত ছিলেন তিনি। সেখানে মাস্ক এবং পিপিই সঙ্কটের কথা জানিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেয়ার দৃশ্য ফেসবুক লাইভ করে আলোচনায় এসেছিলেন ডা. সুধাকর।

তার এই ফেসবুক লাইভ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরে পুলিশ এই চিকিৎসককে হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে। বর্তমানে এই চিকিৎসককে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা মহামারিতে দেশটির বিভিন্ন প্রান্তের হাসপাতালে পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও প্রস্তুতির অভাবের কথা জানিয়ে চিকিৎসকরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। এর মাঝেই নিজের উদ্বেগের কথা জানিয়ে ফেসবুক লাইভ করার জেরে ওই চিকিৎসক মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে হাসপাতালে পাঠানো হলো।

শনিবার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ওই চিকিৎসককে আটকের ভিডিওতে প্রথমে দেখা যায় শার্টবিহীন অবস্থায়। পরে দেখা যায় রাস্তার পাশে নিজের গাড়িতে বসে আছেন এবং পুলিশকে লক্ষ্য করে চিৎকার করছেন তিনি।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, এই চিকৎসক রাস্তার ওপর পড়ে আছেন। তার পেছন দিক থেকে হাত বাঁধা রয়েছে। এ সময় পুলিশের এক কনস্টেবল ডা. সুধাকরকে লাঠি দিয়ে পেটান। পুলিশ বলছে, চিকিৎসককে পেটানো ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

অপর একটি ভিডিওতে দেখা যায়, নির্বাক দাঁড়িয়ে থাকা পথচারীদের সামনে ওই চিকৎসককে বেঁধে একটি অটোরিকশাতে তুলে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. রাও বলেন, হাসপাতালে যাওয়ার পথে গাড়ি থামিয়ে দেন পুলিশ সদস্যরা। পরে তাকে গাড়ি থেকে জোরপূর্বক বের করে আনা হয়। তারা আমার মানিব্যাগ এবং ফোন ছিনিয়ে নেয়। পরে আমাকে মারধর করে।

এই চিকিৎসককে আটকের ঘটনা দেশটিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং অন্যরা রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করেছেন। রাজ্যের বিরোধীদলীয় নেতারা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ করেছেন।

তামিলনাডুর সরকারি একটি হাসপাতালের এই চিকিৎসক গত ৩ এপ্রিল পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী এবং মাস্ক সঙ্কটের অভিযোগ সাংবাদিকদের জানান। হাসপাতালের একটি বৈঠকে মাস্ক সঙ্কটের বিষয়টি তোলায় তাকে একবার বৈঠক থেকে বের করে দেয়া হয়।

ডা. রাও বলেন, নতুন মাস্ক না পাওয়া পর্যন্ত একটি মাস্ক আমাদেরকে ১৫ দিন পর্যন্ত ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু জীবন বিপন্ন করে আমরা কীভাবে রোগীদের চিকিৎসা দেবো। স্থানীয় একটি টেলিভিশনে তার এই বক্তব্য প্রচার হওয়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সরকার এ ঘটনায় তদন্তের নির্দেশ দিলেও চিকিৎসক রাওকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। জনসম্মুখে মাস্ক সঙ্কটের কথা জানিয়ে তিনি সরকারি চাকরিবিধি লঙ্ঘন করেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে বরখাস্তের আদেশ বাতিলের অনুরোধ জানান তিনি। কিন্তু স্থানীয় সরকার তার এই অনুরোধের কোনও জবাব দেয়নি।

ShareFacebookXLinkedInChatGPTGoogle AIMessengerClaudeWhatsApp
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
দেশে ফেরত

ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি

March 18, 2026
স্বাভাবিক হচ্ছে

স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালী

March 18, 2026
অগ্নিকাণ্ডের শিকার

এবার অগ্নিকাণ্ডের কবলে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

March 18, 2026
Latest News
দেশে ফেরত

ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি

স্বাভাবিক হচ্ছে

স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালী

অগ্নিকাণ্ডের শিকার

এবার অগ্নিকাণ্ডের কবলে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

হত্যার প্রতিশোধ

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

মিসাইল হামলা

ইসরায়েলের রাজধানীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আমাদের কাউকে লাগবে না

‘আমাদের কাউকে লাগবে না, আমরাই ১ নম্বর’, মিত্রদের সহায়তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

রক্তের বদলা

সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান

ক্ষেপণাস্ত্র

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি

মার্কিন শীর্ষ কর্মকর্তা

নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা

ইরান প্রতিরক্ষা

ইরান প্রতিরক্ষার সর্বোচ্চ নেতৃত্বের কেবল একজন বেঁচে আছেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

RedditTelegramXWhatsApp
Share:
BlueskyBufferChatGPTClaudeCopyEmailFacebookFlipboardGoogle AIGrokHacker NewsLineLinkedInMastodonMessengerMistral AIMixNextdoorPerplexityPinterestPrintRedditSMSTelegramThreadsTumblrXVKWhatsAppXingYummly