Advertisement
জুমবাংলা ডেস্ক: ‘করলে জাটকা সংরক্ষণ-বাড়বে ইলিশের উৎপাদন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১-৭ এপ্রিল ২০২৩ জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদযাপন করতে যাচ্ছে সরকার।

এরই অংশ হিসেবে আজ পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধন এবং লঞ্চঘাট সংলগ্ন কচা নদীতে নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়।

নৌ র‌্যালিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মেঘনা অংশগ্রহণ করে।

জাটকা সংরক্ষণ সপ্তাহ নৌবাহিনীর জাহাজ দেশের উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের সংসদ সদস্যগণ, স্থানীয় জেলা প্রশাসন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা, সচেতনতা বৃদ্ধি এবং জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ দায়িত্ব পালনে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় ২০০০ সাল হতে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশে নৌবাহিনী জাহাজ, হেলিকপ্টার এবং কন্টিনজেন্ট মোতায়েন করে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করে আসছে।

বাংলাদেশ নৌবাহিনী স্থানীয় জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং ইলিশ সম্পদ উন্নয়নে গঠিত টাস্কফোর্স কমিটির সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে উক্ত অভিযান পরিচালনা করে থাকে।

বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী দেশের বরিশাল, খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, কক্সবাজার, চট্টগ্রাম, পিরোজপুর, চাঁদপুর ও বরগুনা জেলায় উক্ত জাটকা সংরক্ষণ অভিযান পরিচলনা করছে। নিয়মিতভাবে পরিচালিত এ অভিযানে নৌবাহিনীর ৮টি জাহাজ ও প্রায় তিন শতাধিক নৌসদস্য অংশগ্রহণ করছে। ইতিমধ্যে ২০২২ সালে নৌবাহিনী পরিচালিত অভিযানে ১০টি অবৈধ বোট, ২০ জেলে এবং প্রায় ২৭৬ কোটি টাকা মূল্যের প্রায় ৬ কোটি ৭৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করে।-আইএসপিআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.