Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পুনঃনির্বাচনে অংশ নিতে ফখরুলের প্রতি নাসিমের আহ্বান
জাতীয় রাজনীতি

পুনঃনির্বাচনে অংশ নিতে ফখরুলের প্রতি নাসিমের আহ্বান

By Hasan MajorMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

পুনঃনির্বাচনে অংশ নিতে ফখরুলের প্রতি নাসিমের আহ্বান

Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে পুননির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।

তিনি আজ দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিবি’র উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সংসদে মাথাছাড়া ধড় পাঠিয়ে কোন লাভ হবে না। তাই কৌশলের রাজনীতি বন্ধ করে শূণ্য হওয়ার আসনে পুনঃনির্বাচনের প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও সংসদে আসার চেষ্টা করুন। কারণ সংসদই হলো আপনাদের একমাত্র পথ। অতীতের ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চান।’

তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকুক এটা আমরাও চাই না। আদালত তাকে মুক্তি দিলে আমাদের কোন আপত্তি থাকবে না।

আওয়ামী লীগ ছাড়া এদেশে আর কেউ আন্দোলন সফল করতে পারে না জানিয়ে তিনি বলেন, দেশে ইতিবাচক রাজনৈতিক ধারা শুরু হয়েছে। তবে সবক্ষেত্রে বিএনপিকে পরাজিত করবে আওয়ামী লীগ।

নাসিম বলেন, একের পর এক রাজনৈতিক ভুল করতে করতে বিএনপি পঁচে গেছে। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে তারা ভুল করেছে, আবার ২০১৮ সালে লোক ভাড়া করে তারা নির্বাচনে আসলেন। কিন্তু কী কারণে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মাঠ ছেড়ে পালালেন? এখন আবার তাদের সিনিয়র নেতারা চান না, নির্বাচিতরা সংসদে আসুক।

তিনি বলেন, নতুন খোলসে জামায়াত মাঠে আসুক এটা চাই না। তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি(জেপি)’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa