জুমবাংলা ডেস্ক : পুরান ঢাকার মাহুতটুলীর চার তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

Advertisement
শনিবার রাতে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



