Advertisement
স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে সমালোচনায় পুরো ইউরোপীয়ান ফুটবল। মূলত বছরের শুরুতে ভালভার্দেকে সরিয়ে কিকে সেতিয়েনকে নিয়ে আসার পর অবস্থার আরো অবনতি। এরইমধ্যে তিন মৌসুম পর লা লিগা ট্রফিটা খোয়াতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। দলের যে অবস্থা তাতে পুরো মৌসুমটাই না খালি হাতে কাটাতে হয় সেই আশঙ্কা করছেন সবাই।

এই অবস্থায় একাই পুরো বার্সাকে চালিয়ে নিচ্ছেন লিওনেল মেসি। এমনটাই মন্তব্য ক্লাবটির সাবেক ফুটবলার এডমিলসনের। একইসঙ্গে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে জানান ব্রাজিলের সাবেক এই ফুটবলার।

এডমিলসনের কথায় অবশ্য যুক্তিও আছে। চলতি মৌসুমে শিরোপার খরায় থাকলেও, একাই পারফর্ম করে যাচ্ছেন মেসি। লিগে গোল করেছেন ২৫টি। মূলত গোল করানোর কাজটায় এখন মনোযোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এই মৌসুমে তো লা লিগায় ২১টি অ্যাসিস্ট করে রেকর্ডও গড়েছেন। ৭ম বারের মতো জিতেছেন লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফিও। ব্যক্তিগত পারফর্ম্যান্সে তো মেসি ঠিকই উজ্জ্বল, তাও সাফল্য পাচ্ছেনা ক্লাব। অন্যদের ব্যর্থতাই এর কারণ বলে মনে করেন এডমিলসন।

রেডিও কিসকিসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক বার্সা মিডফিল্ডার বলেন, দলের এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে পুরো মাঠে মেসি একদম একা। পুরো দলটাকে টানতে হচ্ছে তার একার কাঁধে। পুরো বার্সা দলটা খুবই অন্ধকারাচ্ছন্ন সময় পার করছে এই মূহুর্তে।

এ অবস্থায় নাপোলির বিপক্ষে ন্যু ক্যাম্পে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে জানান এডমিলসন। তিনি বলেন, বার্সা এখন যেভাবে খেলছে তাতে নাপোলি একটা সুযোগ নিতে পারে। ন্যু ক্যাম্পে যেহেতু দর্শক থাকবেনা তাই বার্সা সেখান থেকে খুব বেশি সাপোর্টও পাবে না। নাপোলি আক্রমনাত্মক হয়ে উঠতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ২য় পর্বে কাল (৮ আগস্ট) নাপোলির মুখোমুখি হবে বার্সা। আগের পর্বে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। এই ম্যাচে তাই যারা জিতবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.