Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পুলিশের কেউ মাদকে সম্পৃক্ত হলে তার জায়গা হবে শ্রীঘরে : আইজিপি
জাতীয়

পুলিশের কেউ মাদকে সম্পৃক্ত হলে তার জায়গা হবে শ্রীঘরে : আইজিপি

By Shamim RezaJune 27, 20202 Mins Read

পুলিশের কেউ মাদকে সম্পৃক্ত হলে তার জায়গা হবে শ্রীঘরে : আইজিপি

Advertisement
জুমবাংলা ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য ড্রাগ খাবে না, ড্রাগের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত থাকবে না। পুলিশের কেউ যদি ড্রাগ নেয়, পয়সা নেয় বা ব্যবসা করে- তার জন্য শ্রীঘর নির্ধারিত। পুলিশ বাহিনীর কোনো সদস্য অবৈধ অর্থ নেবে না। জিরো করাপশন হবে আমাদের লক্ষ্য।’

শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আঞ্চলিক পুলিশ লাইন্সে ২০০ শয্যাবিশিষ্ট ফোর্স ব্যারাক উদ্বোধন শেষে তিনি এভাবেই মাদকের বিরুদ্ধে অবস্থানের কথা জানান।

ড. বেনজীর আহমেদ বলেন, ‘কোনো ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হলে তার আক্রান্ত অংশ কেটে অপসারণ করা হয়। পুলিশের কেউ যদি ড্রাগের সঙ্গে যুক্ত থাকে তাহলে নির্দয়ভাবে তাকেও বাহিনী থেকে অপসারণ করা হবে।’

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী ও আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ চৌধুরী। ঢাকার বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘উন্নত দেশের পুলিশ হতে হলে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। বিট পুলিশিং জোরদার করতে হবে, পুলিশকে মাদকমুক্ত হতে হবে, মানুষের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়া যাবে না। মানুষের প্রতি নিষ্ঠুরতা নয়, মানবিক আচরণ করতে হবে।’

জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করা হবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

‘প্যানডেমিক পুলিশিং’ ব্যবস্থার কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘ঢাকায় বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের মাধ্যমে তাদের দেশের প্যানডেমিক পুলিশিং গাইডলাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গাইডলাইন সংগ্রহ করে বাংলাদেশ পুলিশের উপযোগী ‘প্যানডেমিক পুলিশিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ তৈরি করা হয়েছে। এখন আমাদের একজন কনস্টেবলও জানেন কীভাবে প্যানডেমিক পুলিশিং করতে হয়।’

ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘করোনা পরীক্ষার জন্য চার সপ্তাহের কম সময়ে পিসিআর মেশিন স্থাপন করা যায় না। সেখানে ১২ দিনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। ঢাকার বাইরে বিভাগীয় হাসপাতালগুলোও আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং মৃত্যুর হার কমছে। করোনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩ ভাগ। তবে পুলিশে তা দশমিক ৫ ভাগ। করোনা সংক্রমণ কীভাবে শূন্যের কোটায় নামিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ চলছে। প্রধানমন্ত্রী গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল পরিদর্শন করে চিকিৎসা ও ব্যবস্থাপনায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে সেরা বলে আখ্যা দিয়েছেন। চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলও এ হাসপাতালের চিকিৎসা প্রটোকল ও ব্যবস্থাপনার প্রশংসা করেছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa