
আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের মৃত্যুর দৃশ্যের ভিডিও ধারণ ও উপহাসের দায়ে অস্ট্রেলিয়ার এক নাগরিককে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শিষ্টাচার লঙ্ঘন ও অন্যান্য অপরাধের দায়ে গত মাসে দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন রিচার্ড পুসি নামের ওই ব্যক্তি।
বিবিসির খবরে বলা হয়, ৪২ বছর বয়সী যুবক প্রায় ৩০০ দিন ধরে কারাগারে আছেন। অল্প কয়েকদিনের মধ্যেই তার সাজার মেয়াদ শেষ হবে।
রায় ঘোষণায় বিচারক বলেন, ওই ব্যক্তি যে আচরণ করেছেন—তা নির্দয়, নিষ্ঠুর ও অসম্মানজনক।
তবে তার সাজার মেয়াদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল।
গত মাসে বিচারক ট্রেভর রাইট বলেন, রিচার্ড পুসিকে দানবীয় হিসেবে তুলে ধরা হয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে। তার খবর এমনভাবে প্রকাশ করা হয়েছে, যেন তিনি দেশের সবচেয়ে ঘৃনীত ব্যক্তি।
গত বছর মেলবোর্নে এক বন্ধকী দালাল দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তখন তাকে চার পুলিশ কর্মকর্তা রাস্তার পাশে দাঁড় করান। তাকে গ্রেফতার করার সময় এক লরি এসে তাদের আঘাত করে।
জ্যেষ্ঠ কনস্টেবল লিনিট টেইলর, কেভিন কিং, কনস্টেবল গ্লেন হামপ্রিস ও জস প্রিসটেনি ঘটনাস্থলেই নিহত হন।
তাদের থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন রিচার্ড পুসি। তিনি নিজের ফোন বের করে এ ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন।
লরির চাকায় পিষ্টি হওয়া এক পুলিশ কর্মকর্তাকে নিয়ে তিনি কটাক্ষও করেছেন বলেও খবরে দাবি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


