Advertisement

জুমবাংলা ডেস্ক : শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং নৈতিকভাবে অধিকতর সক্ষম ও যোগ্য প্রার্থী পুলিশ হিসেবে নিয়োগ দেয়ার জন্য নিয়োগ পদ্ধতি অনলাইন ভিত্তিক করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ নির্দেশনা দেন আইজিপি।

সদরদফতর জানায়, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং নৈতিকভাবে অধিকতর সক্ষম ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য এই উদ্যোগ। অনলাইনে আবেদন ফরম যেন সহজবোধ্য হয়, যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে সেদিকে খেয়াল রেখে আবেদন ফরম প্রণয়ন এবং পরীক্ষা পদ্ধতি অনুসরণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন আইজিপি।

আইজিপি বলেন, ‘কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে একটি বাস্তবসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য যথাযথ সিকিউরিটি ফিচারস অনুসরণ করতে হবে, যাতে কেউ ভুয়া ঠিকানা বা ভুল তথ্য দিয়ে চাকরি না পায়। কোনো অসাধু চক্র কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।’

আইজিপি আরও বলেন, ‘নিয়োগপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদি ও উন্নত প্রশিক্ষণের প‌রিকল্পনা গ্রহণ এবং তাদের ক্যারিয়ার প্ল্যান প্রস্তুত করে তা বাস্তবায়ন করতে হবে।’

আইজিপি সব পদমর্যাদার পুলিশ কর্মকর্তার জন্য স্ট্র্যাটেজিক, অপারেশনাল এবং টেকটিক্যাল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জনগণকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের আরও বেশি দক্ষ, চৌকস ও ত্বরিতকর্মা হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও জ্ঞান অর্জনের মাধ্যমে পেশাগত দক্ষতার উন্মেষ ঘটাতে হবে। দেশ ও জনগণের কল্যাণে নিজেদের যোগ্যতার বিকাশ ও তা সদ্ব্যবহারের কোনো বিকল্প নেই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.