Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পুলিশ ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে : ভিপি নুর
জাতীয়

পুলিশ ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে : ভিপি নুর

By Shamim RezaOctober 6, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পুলিশ ধর্ষকদের প্রশ্রয় দিয়ে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে আজ সোমবার দুপুরে এই অভিযোগ করেন তিনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

ভিপি নুর বলেন, ‘এই আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর (জাতীয় নির্বাচন) এই বাংলাদেশকে গণধর্ষণ করেছে। এই গণধর্ষণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতি, গণধর্ষণের মাধ্যমে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কবর দিয়েছে তারা। আজ ময়মনসিংহে আমার সংগঠনের নেতাকর্মীরা এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের পুলিশ বাধা দিয়েছে। আজ পুলিশ ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে, তাদের প্রশ্রয় দিচ্ছে।’

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘কিছুদিন আগে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছে। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।’

নুরুল হক নুর বলেন, ‘ছাত্রদল ভিন্ন রাজনীতি করে। তাদের রাজনীতি আমাদের রাজনীতি ভিন্ন। ধর্ষণের ঘটনায় সিলেট ও নোয়াখালীতে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে। বিচারক তাদের জেলে পাঠিয়েছে। আমরা ধিক্কার জানাই সেইসব বিবেকহীন বিচারকদের প্রতি।’ তিনি আইন শৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আপনারা যদি ধর্ষণ এবং দুর্নীতির পক্ষে অবস্থান নেন তবে গণআন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুখ হোসেন, ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, বিন ইয়ামিন মোল্লাসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশ শেষে তারা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করেন৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

February 5, 2026
Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

February 5, 2026
পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

February 5, 2026
Latest News
Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

শাস্তির বিধান

‘নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে’

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.