গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানাধীন মেঘডুবি এলাকায় কাভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পয়ালী এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৭) এবং তার ছেলে আজিজ (১৭)।

মফিজুল ইসলাম পরিবার নিয়ে গাজীপুর সদর থানার শাহাপাড়া এলাকায় ময়নুলের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।

পুবাইল থানার এসআই সাইফুল ইসলাম জানান, মফিজুল ইসলাম গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য ছেলেকে নিয়ে বের হন। তারা জয়দেবপুর থেকে ইজিবাইকযোগে পুবাইল যাচ্ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মফিজুল ইসলাম মারা যান। এ সময় তার ছেলে আজিজ ও ইজিবাইকের চালক গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আজিজকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে আজিজ মারা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.