Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পূর্বাচল প্রকল্পের ১৪৪ একর বনভূমি বন বিভাগকে হস্তান্তর করলো রাজউক
জাতীয়

পূর্বাচল প্রকল্পের ১৪৪ একর বনভূমি বন বিভাগকে হস্তান্তর করলো রাজউক

By Saiful IslamSeptember 19, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ অংশের শাল বনসহ পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৪৪ একর বনভূমি সংরক্ষণ ও মহাপরিকল্পনা গ্রহনে বন বিভাগকে হস্তান্তর করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী ১০ বছরের মধ্যে এই বন এলাকার ভূমির ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ করবে বন বিভাগ। এজন্য মঙ্গলবার রাজউক ও বন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়েছে। রাজউক ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

পূর্বাচল প্রকল্পের ১৪৪ একর বনভূমি বন বিভাগকে হস্তান্তর করলো রাজউক

Advertisement

চুক্তিতে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা ও বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও পূর্বাচল নতুন শহরের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল হক প্রমুখ।

এ বিষয়ে রাজউকের পূর্বাচল নতুন শহরের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল হক বলেন, ‘পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নম্বর সেক্টরে অবস্থিত প্রাকৃতিক শাল বন সহ ১৪৪ একর ভূমির ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর এর মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ১০ বছর এই বন সংরক্ষণ করবে বন বিভাগ। পরবর্তিতে চুক্তি আবার নবায়ণ করতে পারবে।’

চুক্তি শর্তে উল্লেখ করা হয়, এ সমঝোতা স্মারকের মেয়াদ স্বাক্ষরের তারিখ হতে ১০ (দশ) বৎসর পর্যন্ত বলবৎ থাকবে। মেয়াদ শেষে প্রাকৃতিক শাল বনের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও এর জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিক্রমে সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধি করা যাবে। প্রাকৃতিক বৃক্ষসম্পদ ও এর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করে বন অধিদপ্তর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুসারে রক্ষিত এলাকা ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করবে। দ্বিতীয় পক্ষ বর্ণিত ভূমির বৃক্ষসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনবল নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের কাজে নিয়োজিত বনকর্মীদের অফিস এবং ব্যারাক নির্মাণের জন্য দ্বিতীয় পক্ষের সাথে আলোচনাক্রমে প্রথম পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে উন্নয়ন প্রকল্প/কর্মসূচির আওতায় প্রথম পক্ষের সম্মতিক্রমে দ্বিতীয় পক্ষও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ভূমির বৃক্ষসম্পদের সংরক্ষণ এবং উন্নয়নের জন্য দ্বিতীয় পক্ষ প্রয়োজনীয় কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প/কর্মসূচি গ্রহণ করবে, প্রথম পক্ষ প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় পক্ষ কর্তৃক গৃহীত কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প/কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করতে পারবে। ভূমির বৃক্ষসম্পদের সংরক্ষণ ও উন্নয়নের জন্য দ্বিতীয় পক্ষ একটি মাস্টারপ্ল্যান প্রস্তুত করবে। মাস্টারপ্ল্যান প্রস্তুত ও বাস্তবায়নে এক পক্ষ অপর পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং উভয় পক্ষ প্রয়োজন অনুযায়ী অর্থায়ন করতে পারবে। বন ভূমিতে প্রকৃতি পর্যটন, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে উভয় পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে এক পক্ষ অপর পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং প্রয়োজন অনুযায়ী অর্থায়ন করতে পারবে বলে চুক্তি উল্লেখ করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026
পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

July 6, 2026

Latest News

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa