Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করতে গিয়ে মরলেন রকেট মাইক
আন্তর্জাতিক

পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করতে গিয়ে মরলেন রকেট মাইক

By Mohammad Al AminFebruary 24, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডানপিটে পাইলট মাইক হিউজেস। ‘খ্যাপালোক’ হিসেবে খ্যাতি ছিল তার। পৃথিবী কমলা লেবুর মতো গোলাকার নয়, বরং চ্যাপ্টা- এ তত্ত্ব জাহির করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন।

নিজের তত্ত্বকে প্রমাণ করতে গিয়ে এবার বেঘোরেই প্রাণ দিতে হলো তাকে। নিজের বানানো রকেটে উড়তে গিয়ে, ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে মুখ থুবড়ে পড়েছিলেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বারস্টো শহরের কাছাকাছি অঞ্চল থেকে নিজের তৈরি বাষ্পচালিত রকেট নিয়ে আকাশে উড়াল দেন ৬৪ বছর বয়সী মাইক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের কিছুক্ষণ পরই রকেটটি মাটিতে থুবড়ে পড়ে।

মাইক বিশ্বাস করতেন, পৃথিবী চ্যাপ্টা। সেটি প্রমাণের জন্য মহাকাশে যাওয়ারও পরিকল্পনা ছিল তার।

Mad Mike Hughes just launched himself in a self-made steam-powered rocket and crash landed. Very likely did not survive. #MadMike #MadMikeHughes pic.twitter.com/svtviTEi8f

— Justin Chapman (@justindchapman) February 22, 2020

পার্টনার ওয়াল্ডো স্টেকসের সহযোগিতায় নিজের তৈরি রকেটে ৫ হাজার ফুট উচ্চতায় উড়তে চেয়েছিলেন মাইক। তার সেই প্রচেষ্টার ভিডিওতে দেখা যায়, রকেটের সঙ্গে একটি প্যারাসুটও ছিল। উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই সেটিকে মেলে যেতে দেখা যায়। প্যারাসুটটি সম্ভবত একটু আগেভাগেই মেলে ফেলেছিলেন মাইক।

নিজের বাড়ির পেছনে, মাইক ও তার সহকারীরা দীর্ঘদিন ধরে একটু একটু করে বানিয়েছিলেন রকেটটি। এতে ব্যয় হয়েছে প্রায় ১৮ হাজার ডলার বা ১৫ লাখ ৩০ হাজার টাকা।

অ্যাপল ভেলি শহরের অধিবাসী মাইক পৃথিবীর আকৃতি সম্পর্কে নিজস্ব মতবাদ দিয়ে দুনিয়াজুড়ে বেশ আলোচনার সৃষ্টি করেছিলেন। তত্ত্বটির প্রমাণের প্রচেষ্টা এটিই তার প্রথম নয়।

এর আগে, গত বছরের মার্চে ১ হাজার ৮৭০ ফুট উচ্চতায় চক্করও দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, নিজের কাজ নিয়ে আমি খুশি কি না? হুম, সম্ভবত খুশি। কাল সকালে সেটা অনুভব করতে পারব। বিছানা ছাড়তে বোধহয় ইচ্ছা করবে না আমার। এখন অন্তত বাড়ি ফিরে ডিনার করতে, আর আমার বিড়ালগুলোকে দেখতে পাব।

এ ছাড়া ২০০২ সালে গাড়ি জাম্প দিয়ে, ৩১ মিটার বা ১০৩ ফুট পেরিয়ে ‘দীর্ঘতম লিমোজিন জাম্প’ হিসেবে গিনেস বুকে নাম উঠিয়েছিলেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

February 6, 2026
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

February 6, 2026
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
Latest News
ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.