Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পৃথিবী জুড়ে দিল্লি হিংসার প্রতিবাদ
আন্তর্জাতিক ওপার বাংলা

পৃথিবী জুড়ে দিল্লি হিংসার প্রতিবাদ

By Shamim RezaMarch 2, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবী জুড়ে দিল্লি হিংসার প্রতিবাদে সরব সাধারণ মানুষ। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন চলছে সর্বত্র। খবর ডয়চে ভেলের।

দেশের ভিতর প্রতিবাদ হচ্ছে। পশ্চিমবঙ্গ, কেরালা সহ সর্বত্র দিল্লি হিংসার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, ছাত্ররা। এ বার দিল্লির ঘটনা নিয়ে সরব হলেন গোটা পৃথিবীর ভারতীয় বংশোদ্ভূতরা। তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছেন বিদেশি নাগরিকেরাও।

শনি এবং রবিবার শুধুমাত্র ইউরোপেই ১৮টি শহরে দিল্লি হিংসার প্রতিবাদে মিছিল-মিটিংয়ের আয়োজন হয়। ব্রাসেলস, বার্লিন, মিউনিখ, প্যারিস, স্টকহোম, হেগ, ডাবলিন, গ্লাসগো এবং লন্ডনে শয়ে শয়ে মানুষ রাস্তায় নামেন। অধিকাংশ জায়গাতেই ভারতীয় দূতাবাসের বাইরে গিয়ে প্রতিবাদ দেখান মূলত ভারতীয় বংশোদ্ভূতরা। তবে প্যারিস, ডাবলিনে বহু অভারতীয়কেও প্রতিবাদে যোগ দিতে দেখা যায়। প্রতিবাদীরা কোথাও কালো জামা পরে বিক্ষোভ দেখিয়েছেন। কোথাও আবার মিছিলে হাঁটতে হাঁটতে তাঁরা গেয়েছেন ‘হাম দেখেঙ্গে’। প্যারিসে মিছিল শেষে নীরবতা পালন করেছেন প্রতিবাদীরা। রাস্তার উপরে রেখেছেন সাদা গোলাপ। সাদা গোলাপ ইউরোপীয় প্রতিবাদের ইতিহাস ফ্যাসিবাদ বিরোধী প্রতীক। মিছিল থেকে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধেও স্লোগান ওঠে।

শুধু ইউরোপ নয়, অ্যামেরিকাতেও বহু শহরে দিল্লির ঘটনার প্রতিবাদ হয়েছে। নিউ ইয়র্ক, শিকাগোয় কার্যত ঘেরাও করে ফেলা হয় ভারতীয় দূতাবাস। দূতাবাসের কর্মীদের দেখলেই প্রতিবাদীরা ‘শেম শেম’ বলে স্লোগান দিতে থাকেন। প্রতিবাদীরা জানিয়েছেন, ভবিষ্যতেও তাঁরা এই ঘটনার প্রতিবাদ করবেন। নিউ ইয়র্কের প্রতিবাদে যোগ দেওয়া আয়মান ডয়চে ভেলেকে জানিয়েছেন, ”দিল্লির ঘটনা গোটা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছে। গোটা বিশ্ব দেখেছে, পুলিশ কী ভাবে দাঁড়িয়ে থেকে হিংসা হতে দিয়েছে। কোনও সভ্য দেশে এমনটা ঘটতে পারে না।”

We remembered the dead and the fallen in #DelhiGenocide2020 we told many passerbys why we were there in cold. #harvardsquare #boston #CambMA#CAA_NRC_Protests pic.twitter.com/vzzcoEKOzz

— کاشف الہدیٰ (@kaaashif) March 1, 2020

দিল্লি হিংসার প্রতিবাদ হয়েছে দেশেও। বস্তুত সিএএ এবং এনআরসি নিয়ে গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীদের একটি বড় অংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বস্তুত, সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন বিদেশ থেকে ভারতে পড়তে আসা ছাত্রছাত্রীরাও। আগেই এমন এক জার্মান ছাত্রকে দেশে ফিরে যেতে বলেছিল ভারতের বিদেশমন্ত্রক। গত শুক্রবার আরও দুই বিদেশি ছাত্রকে দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। একজন পোল্যান্ডের, অন্যজন বাংলাদেশের। যদিও নির্দেশ পাওয়ার পরে ওই দুই ছাত্রই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে তাঁদের বন্ধুরা জানিয়েছেন, দু’জনেই দেশে ফিরে গিয়েছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

February 1, 2026
চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

February 1, 2026
নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

February 1, 2026
Latest News
ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

নেচেছেন-গেয়েছেন

এপস্টেইন নথি প্রকাশ: ‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

মোদি

যৌন অপরাধী এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড়

নাকচ

পাকিস্তান-সৌদি সামরিক জোটে থাকছে না তুরস্ক

মৌসুমি শ্রমিকদের ভিসা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সংকট কাটাতে মৌসুমি শ্রমিকদের ভিসা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়

পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়

যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

সর্বমিত্র চাকমা

ডাকসু নেতা সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.