Advertisement

জুমবাংলা ডেস্ক : কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার। নানা পদক্ষেপের পরও পেঁয়াজের দামের পাগলা ঘোড়ার রাস কিছুতেই টেনে ধরতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয়। এতে দামের বাজারে পেঁয়াজ পৌঁছেছে নতুন মাইলফলকে। আজ বৃহস্পতিবার দেশি পেঁয়াজ কেজি প্রতি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীতে বৃহস্পতিবার মিসর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৭০ থেকে ১৮০। আর দেশী পেঁয়াজের দাম ১৯০ থেকে ২০০ টাকা।

এর আগে বুধবার প্রতিকেজি ভালো মানের দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৭০ টাকায় বিক্রি হয়েছে। কোথাও কোথাও একই মানের পেঁয়াজ ১৫০ টাকায়ও বিক্রি হয়েছে।

এ ছাড়া মিয়ানমারের ১৩০ থেকে ১৪০ টাকা, মিসরের ১৩০ টাকা এবং তুরস্ক থেকে আনা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। অথচ গত মঙ্গলবারও এসব পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কম ছিল।

পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছেন সেই প্রশ্ন সাধারণ মানুষের। মিয়ানমার থেকে ৪২ টাকা দরে পেঁয়াজ কেনার পরেও দেশে কোন অজুহাতে এত দাম সে প্রশ্নও তুলছেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের।

এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ব্যবসায়ীরা সবসময়ই সুযোগসন্ধানী। অতি মুনাফালোভী ব্যবসায়ীরা সুযোগ পেলেই তা লুফে নেন। সেটি যৌক্তিক না অযৌক্তিক, সে বিষয়ে মাথা ঘামান না-এটি ঘোর অন্যায়। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.