Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পিছিয়ে গেল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: নতুন তারিখ ঘোষণা
জাতীয় রাজনীতি স্লাইডার

পিছিয়ে গেল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: নতুন তারিখ ঘোষণা

By Sibbir OsmanNovember 23, 2021Updated:November 23, 20213 Mins Read

জুমবাংলা ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার।
পিছিয়ে গেল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: নতুন তারিখ ঘোষণা

Advertisement

আগামী ২ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার শিডিউল অনুযায়ী, চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে।ওই দিন সকালে ভূগোল দ্বিতীয়পত্র এবং বিকালে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের ২২ ডিসেম্বরও সকাল-বিকেল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন। যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ৩টি পৌরসভা এবং চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ ৷

এদিকে তফসিল নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সভা মুলতবি হওয়ায় পঞ্চম ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে গেলো। বলা হচ্ছে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তফসিল পিছিয়ে দেয়া হলো। ফলে ডিসেম্বরে এই ধাপের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এই ভোট আগামী জানুয়ারিতেই হতে পারে। কমিশনের পরবর্তী সভা আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই তফসিল ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে ইসি সূত্রে জানান গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে গতকাল সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদত হোসেন চৌধুরীর উপস্থিতিতে কমিশনের ৯০তম সভা অনুষ্ঠিত হয়। সভাটি দুই ঘণ্টা চলার পর মূলতবি ঘোষণা করা হয়েছে। এ সভার অন্যতম এজেন্ডা ছিল পঞ্চম ধাপের এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা কিন্তু সভাটি শেষ না করে মুলতবি করা হয়েছে।

ইসি সূত্র বলছে, গতকাল তফসিল ঘোষণা করা গেলে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন ডিসেম্বরে শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতো। কিন্তু তফসিল পিছিয়ে যাওয়ায় এই ভোট গ্রহণ হবে আগামী ২০২২ সালের জানুয়ারি মাসে। পঞ্চমধাপে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

এ দিকে ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান ইসির ৯০তম কমিশন সভা মূলতবি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বেলা ১১টায় ইসির ৯০তম পূর্বনির্ধারিত কমিশন সভা শুরু হয়। সভাটি দুই ঘণ্টা চলার পর মূলতবি করা হয়েছে। মুলতবি সভাটি আগামী ২৭ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, এরই মধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। গতকাল প্রায় এক হাজারটি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু ইসির প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় পঞ্চম ধাপের তফসিল কিছুটা পিছিয়ে দেয়ার জন্য সভাটি মূলতবি করা হয়েছে।

একই ওয়ার্ডে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন ননদ-ভাবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa