Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের ‘না’
জাতীয় স্লাইডার

পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের ‘না’

By Arif ArmanApril 2, 20263 Mins Read

পে-স্কেল

Advertisement
চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নাস্তানাবুদ করে ফেলেছে বিশ্ব অর্থনীতিকে। বাংলাদেশেও এর চরম প্রভাব পড়েছে। তবে এ প্রভাব সামনের দিনগুলোতে আরও তীব্র হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিশেষ করে, বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলোতে জ্বালানি ও খাদ্য সংকট তীব্র থেকে তীব্রতর হতে পারে। এ ছাড়া আগে থেকে চলে আসা আর্থিক সংকট তো রয়েছেই। ফলে এই মুহূর্তে নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়বে। আবার পে-স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত যে অর্থের প্রয়োজন হবে তার জোগান দেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করে আইএমএফ।

এ ছাড়া শুধুমাত্র সরকারি খাতে বেতন ভাতা বাড়ানো হলে বেসরকারি খাতে কর্মরতরা প্রচণ্ড চাপের মুখে পড়বে বলে মনে করে সংস্থাটি। অথচ দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী বেসরকারি খাতের সঙ্গে সংশ্লিষ্ট। এজন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বাস্তবায়ন আপাতত পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য ‍জানা গেছে।

সম্প্রতি ঢাকা সফরে এসে আইএমএফের এশীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় এ সুপারিশ করেছেন বলে জানিয়েছে অর্থবিভাগের একটি সূত্র।

আমিরাতের প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

এদিকে বৈশ্বিক এই সংকট সামাল দিতে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ থাকা প্রায় ৪০ হাজার কোটি টাকা বিদ্যুৎ-জ্বালানিসহ ভর্তুকি খাতে স্থানান্তর করা হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুলাই-ডিসেম্বর শেষে সরকারের ব্যাংকঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে সরকার ব্যাংকঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, অর্থবছরের প্রথম ছয় মাসে তার অর্ধেকের বেশি ঋণ নিয়েছে সরকার।

সরকারের অভ্যন্তরীণ ব্যাংকঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এর অন্যতম কারণ হিসেবে দেখানো হয় সরকারের রাজস্ব আদায়ে ঘাটতি। এনবিআরের তথ্যমতে, অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই ঘাটতি বছর শেষে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটাও এখন অনুমান করা অসম্ভব বলে মনে করে বিশ্লেষকরা।

এজন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের ব্যাপারে ধীরে চল নীতি বেছে নিয়েছে সরকার। এ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনেও সামান্য আলোচনা হয়েছে। অবশ্য সে প্রস্তাব পর্যালোচনা করারও ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া সিপিডির পক্ষ থেকে ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য এজন্য আলাদা একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, আগের সরকারের প্রস্তাবিত পে-কমিশনের প্রতিবেদনকে সরাসরি গ্রহণ না করে তা একটি উপাদান হিসেবে বিবেচনা করা উচিত। বিগত অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদেও শেষ সময়ে পে-স্কেল সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এতে এক ধরনের ‘প্রলম্বিত দায়’ তৈরি হয়েছে, যা অনেক ক্ষেত্রে অন্যায্য। এজন্য এ সরকারের নিজের মতো একটি কমিশন গঠন করে এটাকে বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন। এদিকে অর্থবিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই সরকারি চাকরিজীবীদের নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, এজন্য কিছুটা সময় নিয়ে এগোচ্ছে সরকার। অন্যদিকে ঈদের আগে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে ডেকে বৈঠক করেন। সেখানে পে-স্কেলের বাস্তবায়নের বিষয়ে চেয়ারম্যানের মতামত নেন। এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কেও তাকে জানান অর্থমন্ত্রী।

জানা গেছে, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করে বিগত অন্তর্বর্তী সরকার। কিন্তু আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা ঘোষণা করলেও তা বাস্তবায়ন করে যেতে পারেনি ড. ইউনূস সরকার। তবে পে-কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশ মালা বর্তমান সরকারের সঙ্গে রয়েছে। যেটি করার ঘোষণা দিলেও এখনো শুরু করা হয়নি। তবে বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সেটি রিভিউ করা হতে পারে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    এইচএসসি পরীক্ষার্থী

    ১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

    July 7, 2026
    মোফা বাবু

    ২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

    July 7, 2026
    Saver

    সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

    July 7, 2026

    Latest News

    এইচএসসি পরীক্ষার্থী

    ১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

    মোফা বাবু

    ২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

    Saver

    সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

    Bonna

    বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

    বজ্রবৃষ্টিসহ ঝড়

    দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

    Bonna

    ৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

    Minister

    পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

    জেট ফুয়েলের দাম

    আরও কমলো জেট ফুয়েলের দাম

    জাতীয় জাদুঘর

    প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

    মালয়েশিয়ার শ্রমবাজার

    বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa