ভোট বর্জনের ঘোষণা

Advertisement
পোস্টাল ব্যালেটে নাম ও প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া জানান, তার মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল করা হলেও প্রতীক বরাদ্দের তিন দিন পর তিনি প্রার্থিতা ফিরে পান। তিনি গত ২ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন স্থগিতের দাবিতে লিখিত আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের আপিল নং–৫০০/২০২৬-এর রায়ে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পান। এরপর ২৩ জানুয়ারি তার প্রতীক ‘ফুটবল’ বরাদ্দ দেয়া হয়। তবে এর আগেই, অর্থাৎ ২১ জানুয়ারি থেকেই বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটগ্রহণ শুরু হয়।

আবেদনে বলা হয়, চাঁদপুর-৫ আসনে প্রবাসী পোস্টাল ভোটারের সংখ্যা মোট ১১ হাজার ৮১২ জন। প্রার্থিতা ও প্রতীক অন্তর্ভুক্ত হওয়ার আগেই এসব ভোটগ্রহণ করায় নির্বাচনের স্বচ্ছতা ও সমতার প্রশ্ন উঠেছে। এ অবস্থায় তাদেরকে পোস্টাল ব্যালেটে অন্তর্ভুক্ত না করা হলে আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদপুর-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত রাখার আহ্বান জানান তিনি।

আবেদনের অনুলিপি জেলা রিটার্নিং অফিসার, সহকারী জেলা রিটার্নিং অফিসার এবং হাজীগঞ্জ ও শাহারাস্তী উপজেলার রিটার্নিং অফিসারদের কাছেও পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.