Advertisement

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে  অক্ষর প্যাটেলের জায়গায় শারদুল ঠাকুরকে অন্তর্ভুক্ত করেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে  এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পূর্বে ঘোষিত ১৫ সদস্যের ভারতের বিশ্বকাপ দলে ছিলেন প্যাটেল। আর রিজার্ভ তালিকায় ছিলেন শারদুল। এবার মূল দলে সুযোগ পেলেন শারদুল। রিজার্ভি দলে  রাখা হয়েছে প্যাটেলকে।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যাক আপ হিসেবে দলে নেয়া হয়েছে শারদুলকে। কারন পুরনো ইনজুরির কারনে বল করতে পারছেন না হার্দিক। চলমান আইপিএলে মুম্বাইয়ের হয়ে বল করতে পারেননি তিনি। তাই বিশ্বকাপেও যদি হার্দিক বল করতে না পারেন সেই ভাবনা থেকেই  তার ব্যাক-আপ হিসেবে শারদুলকে দলে নিয়েছে ভারত।

বোর্ডের এক মুখপাত্রের উদৃতি দিয়ে  বলা হয়েছে, ‘নির্বাচকদের মনে হয়েছে, দলে একজন পেসার কম। হার্দিক পান্ডিয়াও বোলিং করছে না। তাই মূল দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজন। এজন্য শারদুলকে দলে নেয়া হয়েছে।’

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন শারদুল। ব্যাট করার খুব বেশি সুযোগ হয়নি তার।

বিশ্বকাপ দলের প্রস্তুতিতে সহায়তার জন্য অতিরিক্ত আরও আটজনকে জৈব-সুরক্ষা বলয়ে রাখবে ভারত। তারা হলেন- আ্েশ খান, উমরান মালিক, হার্শাল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কাটেশ আইয়ার, কর্ন শর্মা, শাহবাজ আহমেদ ও কৃষ্ণাপ্পা গৌতম। রিজার্ভে থাকা শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহারও সফরসঙ্গী হিসেবে দলের সাথে থাকবেন।

আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিনদ্বন্দি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋসভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শারদুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি।

রিজার্ভ স্কোয়াড : শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.