Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্যাশন থেকে পেশা, তবে অর্থ না দিলেও ক্রিকেট খেলতাম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

প্যাশন থেকে পেশা, তবে অর্থ না দিলেও ক্রিকেট খেলতাম

By Hasan MajorJanuary 26, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: ক্লাস সিক্স-সেভেনে থাকতেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ক্রিকেটের প্রতি তার ছিল প্রচন্ড আত্মনিবেদন। বাকিটা তো ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার তিনিই। অধিনায়ক হিসেবে ছাপিয়ে যাবেন সবাইকে।

প্রচন্ড ভালোবাসা থেকেই ক্রিকেটে আসা। এক পর্যায়ে এই ইভেন্ট দিয়ে এসেছে অর্থ, সঙ্গে খ্যাতিও। তবে মাশরাফি বলেছেন, এই ইভেন্টের প্রতি তার যে প্যাশন পরবর্তীতে অর্থ না আসলেও তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতেন। বৃহস্পতিবার বিপিএলের সিলেট পর্ব শুরুর একদিন আগে গণমাধ্যমের সামনে এমনটিই বলেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফী বলেন, ‘বাসা থেকে বলা হয়েছিল পড়ালেখা করো, আমি ক্রিকেট বেছে নিয়েছি। তখন এত অর্থ, গাড়ি-বাড়ি কিছুই ছিল না। ক্রিকেট দিয়েই কিন্তু জীবনের সবকিছু হয়েছে। একটা পর্যায়ে ক্রিকেট প্যাশন থেকে পেশা হয়েছে। প্যাশনটা এমন পর্যায়ে গিয়েছে যে একটা পর্যায়ে হয়তো অর্থ না দিলেও ক্রিকেট খেলতাম।’

তিনি আরও বলেন, ‘আপনাদের এখানে যেটা বারবার বলেছি, বিশ্বাস করি বলেই এখনও আমি খেলছি। এমন কোনো অর্থ আমি ক্রিকেট থেকে এখন পাই না। তো এটা শুধু পেশার ব্যাপার না এখন, এটা প্যাশনের ব্যাপার। আমি যখন ক্লাস সিক্স-সেভেন-এইটে পড়ি, তখন থেকেই এই স্পোর্টসটাকে…যখন ক্রিকেটের ওই ইমেজ ছিল না, তখন থেকেই ভালোবেসেছি। এই খেলার প্রতি আমার যে ভালোবাসা আছে হয়তো আরেকজন ক্রিকেটারেরও তাই আছে। হয়তো তার ক্ষেত্রে গেলেও একই কাজ করবে। তারটা তো আমি বলতে পারবো না, আমারটা বলতে পারবো। আমি ক্রিকেট খেলেছি ভালোবেসেছি, এখনও ভালোবাসি, এজন্য খেলি।’

ক্যারিয়ারে তেমন কোনও প্রত্যাশা নেই মাশরাফীর। নেই চাওয়া-পাওয়ার তাড়া। সিলেট স্ট্রাইকার্সের এই অধিনায়ক বলেন, ‘কোনও প্রত্যাশা নিয়ে আসিওনি, যেতেও চাইনি। আমার হ্যাপিনেস আমার কাছে। হ্যাপিনেস কারো কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, যেটা মনে করি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো সেটাই করেছি ক্রিকেটের ক্ষেত্রে। এজন্য আমি কারো কাছে কিছু আশা করি না। সত্যি বললাম, হাজারবার বললে হাজারবারই বলবো আমি কিছুই আশা করি না।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket অর্থ ক্রিকেট খেলতাম খেলাধুলা তবে থেকে দিলেও না পেশা প্যাশন
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

February 3, 2026
নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

February 3, 2026
Latest News
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.