Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যগণকে ইউএনএফপিএ’র আওতায় নতুন প্রকল্প সম্পর্কে অবগত করতে হবে।

এসময় তিনি প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন।

স্পিকার আজ জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ’র এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টেরীয়ান’স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ আয়োজিত ১০তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মোঃ আব্দুস শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, হাবিবে মিল্লাত, ফখরুল ইমাম, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, উম্মে ফাতেমা নাজমা বেগম মূল্যবান মতামত প্রদান করেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদানের ব্যবস্থা নিতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রকল্পটিকে যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই করতে হবে- যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহবান জানান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, ইউএনএফপিএ এবং বিএপিপিডি’র প্রতিনিধিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.