Advertisement
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ বিকালে তিনি মিঠামইন উপজেলাধীন হাসানপুর ব্রিজ এবং করিমগঞ্জের চং নোয়াগাঁওয়ের বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

পরে, রাষ্ট্রপতি ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

এছাড়া রাষ্ট্রপতি উজানধনু নদীর উপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

৫ দিনের সফরে গতকাল কিশোরগঞ্জে যান রাষ্ট্রপতি। আগামী ৩১ মার্চ তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.