Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রকৌশলীর কক্ষে নারী প্রকৌশলীকে মারধর যুবলীগ নেতার
অপরাধ-দুর্নীতি জাতীয়

প্রকৌশলীর কক্ষে নারী প্রকৌশলীকে মারধর যুবলীগ নেতার

By Shamim RezaOctober 18, 20193 Mins Read

image-233353-1571347514

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতরে (বিআইডব্লিউটিএ) এক প্রকৌশলীর কক্ষে বৃহস্পতিবার আরেক প্রকৌশলীকে মারধর করে রক্তাক্ত করেছে এক যুবলীগ নেতা। জরিনা খানম নামের আহত ওই নারী যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

মারধরে জড়িত থাকার দায়ে যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) মো. নেছার উদ্দীন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকালের এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরই বিআইডব্লিউটিএ’র অফিসার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক করে।

ওই বৈঠকে এ ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় মতিঝিল থানায় মামলার প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র সচিব মো. ওয়াকিল নেওয়াজ বলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর রুমে ঠিকাদাররা তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে মারধর করে। এ নিয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, বিকালে নেছার উদ্দীন খানের রুমে তার সঙ্গে যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের টেন্ডার কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন জরিনা খানম। একপর্যায়ে দু’জনের মধ্যে মতদ্বৈততা দেখা দেয়। হঠাৎ উত্তেজিত হয়ে উঠেন নেছার উদ্দীন খান। তিনি জরিনা খানমকে রুম থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এরপরও জরিনা খানম তার যুক্তি উপস্থাপন করতে গেলে সেখানে থাকা ঠিকাদার ও যুবলীগ নেতা রাকিব জরিনাকে কিল-ঘুষি মারতে মারতে নিচে ফেলে দেন। সে অবস্থায় আবারও কিলঘুষি মেরে কক্ষ থেকে বেরিয়ে যান রাকিব। এ সময় ঢাকা দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মারুফ রেজা সাগর কক্ষে ছিলেন।

জানতে চাইলে জরিনা খানম বলেন, স্যারের সঙ্গে কথা বলছিলাম। এ সময় বারবার ইন্টারপ্রিয়েট (কথার মাঝে ঢুকে যাওয়া) করছিল যুবলীগ নেতারা। আমি তাদের বলি, আমি তো স্যারের সঙ্গে কথা বলছি, আপনাদের সঙ্গে তো না। আপনারা কথার মধ্যে ঢুকছেন কেন। একপর্যায়ে স্যারের সঙ্গে তর্কাতর্কি শুরু হলে স্যার আমাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তখন ওরা (যুবলীগ নেতা) আমাকে কিল-ঘুষি মারে। কক্ষ থেকে বের করে দেয়ার চেষ্টা করে।

কর্মকর্তারা জানান, রাকিব আরআর এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার। রাকিব, সাগর, রায়হান, মনিরসহ স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা বিআইডব্লিউটিএ ভবনে দীর্ঘদিন ধরে টেন্ডারবাজি করে আসছেন। তাদের সঙ্গে নৌপ্রকৌশল, সিভিল ও ড্রেজিং বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সখ্য রয়েছে। কেউ টেন্ডারবাজিতে বাধা হয়ে দাঁড়ালেই তাদের হুমকিধমকি ও হেনস্তা করে আসছে এ সিন্ডিকেটের সদস্যরা। এমনকি এসব যুবলীগ নেতাকর্মীর মোটরসাইকেলেও বিভিন্ন সময়ে কয়েক প্রকৌশলীকে চড়তে দেখা গেছে।

চক্রটি সম্প্রতি ক্যাসিনো-কাণ্ডে আলোচিত কাউন্সিলর মুমিনুল হক সাঈদের অনুসারী হিসেবে পরিচিত। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, এ যুবলীগ নেতারা ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ করে থাকেন। কাজ না করেই বিল তোলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা জানান, ওই ঘটনায় সিসি ক্যামেরার দুটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। একটিতে রুমের বাইরের ফুটেজ রয়েছে। আরেকটিতে ভেতরের। ফুটেজ দুটি পরীক্ষা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম স্বাক্ষরিত দফতর আদেশে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জরিনা খানমকে ঠিকাদারের মাধ্যমে লাঞ্ছিত করে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় চাকরি প্রবিধান অনুসারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) নেছার উদ্দীন খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। এসব বিষয়ে নেছার উদ্দীন খান ও রাকিবের বক্তব্য নেয়ার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ফোন ধরেননি তারা। খবর-যুগান্তর’র

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa