Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রতিদিন ১৭শ’ বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করার ঘোষণা মেয়রের
জাতীয় ঢাকা

প্রতিদিন ১৭শ’ বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করার ঘোষণা মেয়রের

By Hasan MajorJuly 22, 20192 Mins Read

প্রতিদিন ১৭শ’ বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করার ঘোষণা মেয়রের

Advertisement
জুমবাংলা ডেস্ক: ডেঙ্গু রোগবাহী এডিস মশার লার্ভা নিধনে রাজধানীর দক্ষিন সিটি করপোরেশন এলাকার ২৫ হাজার বাসায় অভিযান চালানো হবে। আর এই অভিযানের জন্য গতকাল থেকে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম চালু করা হয়েছে।

গতকাল রাজধানীর কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বিশেষ এ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডেঙ্গুমুক্ত শহর গড়তে নগরবাসীর সহায়তার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এসময় তিনি বলেন, ‘৫৭টি ওয়ার্ডের ২৫ হাজার বাসায় আমাদের পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, আমাদের প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করে দিয়ে আসবেন।

মেয়র বলেন, প্রতিদিন ১ হাজার ৭১০টি বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে। পাশাপাশি কর্মীরা নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসবেন, কিভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয়। সেই হিসেবে এ ১৫ দিনে ২৫ হাজার বাসার এডিস মশার বংশ ধ্বংস করবে ডিএনসিসি।

এরপর আশপাশের কয়েকটি বাসায় গিয়ে এডিস মশার বংশ ধ্বংস করেন মেয়র। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘এডিস মশা রাস্তা বা ডোবার নোংরা পানিতে জন্মে না। এডিস মশা বাসার বারান্দা বা ছাদের পরিত্যক্ত টায়ার, টব বা ট্যাংকির স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশা ধ্বংসে জনগণের সচেতনতা ও সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার বিস্তার রোধ করতে হবে। এডিস মশার প্রাদুর্ভাব যাতে না হয় সেজন্য নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। সবার প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে পারব।’

সাঈদ খোকন বলেন, এরই মধ্যে নগরীতে ৬৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত ৪৫০ স্থানে কাজ করে দুই হাজার ১৫৭ জন নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এরপরও কোথাও ডেঙ্গুর অস্তিত্ব পেলে ডিএসসিসির হট লাইনে ফোন দিলে লোক গিয়ে মশার লার্ভা ধ্বংস করে দিয়ে আসবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026
Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa