Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রতিদিন ৩০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করছে নওগাঁ পুলিশ
জাতীয় বিভাগীয় সংবাদ

প্রতিদিন ৩০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করছে নওগাঁ পুলিশ

By Hasan MajorMay 15, 20202 Mins Read

প্রতিদিন ৩০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করছে নওগাঁ পুলিশ

Advertisement
জুমবাংলা ডেস্ক : ইফতারের আগে খাবারের প্যাকেট নিয়ে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন পুলিশ সদস্যরা। ছিন্নমূল, ভাসমান ও নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দিচ্ছেন ইফতারের প্যাকেট। খবর ইউএনবি’র।

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে প্রতিদিন শহরে ৩০০  মানুষের মধ্যে ইফতার প্যাকেট বিতরণ করা হচ্ছে রোজার প্রথমদিন থেকেই।

নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়ার নির্দেশে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন সহকর্মীদের নিয়ে রমজানের প্রথম দিন থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের কাজটি করে আসছেন।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সান বিল আহসান বলেন, ‘এসপি স্যারের নির্দেশে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রমজানের প্রথম দিন থেকে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা ঘুরে অলিগলি ও ফুটপাতে অবস্থান করা অসহায়, ছিন্নমূল, শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলি দিচ্ছি।  রমজানের বাকি দিনগুলোতেও এভাবে আমরা কাজ চালিয়ে যাব।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খেজুর, মুড়ি, ছোলা, বেগুনি, জিলাপি ও বিভিন্ন ধরনের ফল কিনে সেগুলোকে প্যাকেট করার কর্মযজ্ঞ চলে নওগাঁ থানায়। প্রতিদিন বিকাল ৩টা থেকে থানার পুলিশ সদস্য ও কর্মকর্তারা খাবারগুলো প্যাকেটজাত করতে হাত লাগায়। আসর নামাজের পর ইফতারের প্যাকেটগুলো একটি পুলিশ ভ্যানে তুলে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল, ভাসমান, রিকশাওয়ালাসহ নিম্ন আয়ের মানুষের মধ্যে  বিতরণ করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া বলেন, ‘দেশে বর্তমানে একটা দুর্যোগ পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পুলিশ প্রশাসনের কাছে ত্রাণের কোনো ফান্ড না থাকলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক পুলিশ কর্মকর্তা নিজের পরিবার খরচ কমিয়ে এবং বেতনের একটা অংশ থেকে অর্থ সংগ্রহ করে মানবিক সহায়তা ফান্ডে জমা দিচ্ছেন। আমি নিজে এবার আমার বেতনের একটা বড় অংশের টাকা মানবিক ফান্ডে জমা দিয়েছি।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারি বিধিনিষেধের কারণে খাবার হোটেলগুলো বন্ধ রয়েছে। এছাড়া আগের মতো ইফতার সামগ্রীর দোকানও এবার খোলা থাকছে না। এতে ছিন্নমূল ও নিম্ন আয়ের যেসব মানুষকে জীবনের তাগিদে বাইরে বের হতে হচ্ছে তারা বিপদে পড়ছেন। এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে ইফতারের সময় যাতে তারা একটু তৃপ্তি ভরে খেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026

Latest News

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa