
বৃহস্পতিবার বিকালে রাজধানীতে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে এবং এসময় সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া।
স্বাধীনতার ৫০ বছর পর আজকে বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০% বেশি ধনী ছিল আর এখন বাংলাদেশ তাদের চেয়ে ৪৫% বেশি ধনী। আর বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলার। দু:খের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



