Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রত্যন্ত গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদ, সময় লেগেছে ১২ বছর
জাতীয় বিভাগীয় সংবাদ

প্রত্যন্ত গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদ, সময় লেগেছে ১২ বছর

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 12, 20204 Mins Read
প্রত্যন্ত গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদ, সময় লেগেছে ১২ বছর
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : গ্রামজুড়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বসবাস। গ্রামের অধিকাংশ বাড়িতে টিনের বেড়া। এখানে উঁচু তলার ভবন করার সামর্থ্য নেই কারও। কিন্তু গ্রামে ঢুকতেই শ্বেতপাথর দিয়ে তৈরি বিশাল দুটি অট্টালিকা নজর কাড়ে সবার। কাছে গিয়ে না দেখলে মনে হবে রাজপ্রাসাদ।

কথিত আছে, এই বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৫০০ কোটি টাকা। এটি তৈরি করতে সময় লেগেছে ১২ বছর। বর্তমানে কেউ এই বাড়িতে বসবাস করেন না। শুধু একজন কেয়ারটেকার আছেন দেখাশোনার জন্য।

প্রত্যন্ত গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদ, সময় লেগেছে ১২ বছর

বাড়ির মালিক সাখাওয়াত হোসেন টুটুল গত বছর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এখন জেলে। বর্তমানে তার অবস্থান জানাতে পারেনি কেউই। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দেউলী সরকারপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে সাখাওয়াত হোসেন টুটুল।

দেউলী সরকারপাড়া গ্রামের বাসিন্দারা জানান, স্কুলজীবনে বাবা-মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়েন টুটুল। এরপর ঢাকায় বসবাস শুরু করেন। সেখানেই লেখাপড়া শেষ করে বিয়ে করেন এক অবাঙালি নারীকে। এরপর থেকেই তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ঢাকার ধানমন্ডিতে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, গাজীপুর টাটকা ফুড প্রডাক্ট ফ্যাক্টরি, গ্রামের বাড়িতে একটি ইটভাটা এবং একটি কোল্ডস্টোরেজ ছাড়াও শতাধিক বিঘা আবাদি জমি রয়েছে টুটুলের। এছাড়াও অনেক ব্যবসা রয়েছে তার। মধ্যবিত্ত পরিবারের সন্তান টুটুল কীভাবে এত সম্পত্তির মালিক হলেন তা নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও রহস্য।

প্রত্যন্ত গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদ, সময় লেগেছে ১২ বছর

বগুড়া জেলা শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে শিবগঞ্জ উপজেলার নিভৃত গ্রাম দেউলী। মহাস্থান মোকামতলা হয়ে আরও কিছুটা এগিয়ে কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দৃষ্টিতে আসবে এই বাড়িটি। এলাকার লোকদের কাছে বাড়িটি টুটুলের বাড়ি হিসেবে পরিচিত। মালিক টুটুল সপরিবারে ঢাকায় থাকেন। বাড়ির পুরো সীমানাসহ প্রতিটি অবকাঠামো দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। দূর থেকে মনে হবে লন্ডনের ভিক্টোরিয়া মেমোরিয়াল। মূল ফটকটি নাটোরের উত্তরা গণভবনের নকশায় নির্মিত। ভেতরে চারতলা প্রাসাদের প্রথম ইউনিট ও দ্বিতীয় ইউনিটের ওপর চৌকোনা চারটি গম্বুজ উত্তরা গণভবনের মতো। মূল ফটক দিয়ে ঢোকার পরই বাঁয়ে চোখে পড়বে শ্বেতপাথরের হংস ফোয়ারার চার ধারে পাথরের সান বাঁধানো পুকুর।

বাড়িটির প্রথম ইউনিটে বড় দরজা দিয়ে প্রবেশের পর বিরাট হল রুম। দেয়ালের পরতে পরতে নকশা। দ্বিতীয় ইউনিটে প্রবেশের পর সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় নজরে আসবে পোড়ামাটির ফলক (টেরাকোটা)। প্রতিটি ফলকে প্রাচীন ইতিহাসের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দোতলার ঘরগুলো সুপরিসর। এখানে ফাইভ স্টার হোটেলের লাউঞ্জ ও রিসিপসনিস্টদের মতো ডিজাইন করে রাখা হয়েছে। সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় গিয়ে মনে হবে বিদেশি হোটেলের মতো যে কোনো অনুষ্ঠানের আয়োজন সেখানে করা সম্ভব।

কাঠের জানালা-দরজাসহ প্রতিটি কাজই প্রাচীন নকশায় তৈরি। সবচেয়ে দামি কাঠ ব্যবহার হয়েছে এসব কাজে। শ্বেতপাথরও আনা হয়েছে বিদেশ থেকে। প্রতিটি ঘরেই এয়ার কন্ডিশনার।

প্রত্যন্ত গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদ, সময় লেগেছে ১২ বছর

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালে হঠাৎ করে সাখাওয়াত হোসেন টুটুল তার পৈতৃক টিনের বাড়ির পাশে নতুন এই বাড়ির নির্মাণকাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন একর জায়গা নিয়ে শুরু করেন বাড়ি নির্মাণের কাজ। শুরুতে প্রতিবেশীরা মনে করেছিলেন মাঝে মধ্যে গ্রামে এসে অবস্থান করার জন্য বিল্ডিং তৈরি করছেন। কিন্তু দেখা যায় ইটের পরিবর্তে কংক্রিটের গাঁথুনি দিয়ে শুরু করা হয় নির্মাণকাজ। পাশাপাশি দুটি বিল্ডিং তৈরি করা হয়। নির্মাণ শেষে পুরো বাড়ি দুটি এবং সীমানা প্রাচীরে টাইলসের পরিবর্তে শ্বেতপাথর দেয়া হয়। এমনকি পয়ঃনিষ্কাশনের জন্য তৈরি সেফটিক ট্যাংকের ওপরের অংশেও দেয়া হয়েছে শ্বেতপাথর। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরাও এলাকার কেউ নন। ১২ বছর ধরে নির্মাণকাজ শেষে ২০১৮ সালে তা বসবাসের উপযোগী করে তোলা হয়।

একটি চারতলা, আরেকটি তিনতলা বাড়ির ছাদে রয়েছে চারটি করে গম্বুজ। প্রধান ফটকে রয়েছে চারটি গম্বুজ। দুটি বাড়ি ছাড়াও আলাদা আকর্ষণীয় ডিজাইনের রান্না ঘর, দুটি পুকুর, বিভিন্ন প্রজাতির প্রাণিদের নিয়ে তৈরি করা একটি পার্ক এবং ফুলের বাগান।

বর্তমানে এ বাড়িতে কেউ বসবাস না করলেও প্রতিদিন দূর-দূরান্ত থেকে লোকজন আসে বাড়িটি একনজর দেখার জন্য। কিন্তু বাড়ির মালিক গ্রেফতার হওয়ার পর থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না।

কেয়ারটেকার জয়ন্ত কুমার জানান, অপরিচিত লোকজনকে ভেতরে প্রবেশের অনুমতি দিতে কর্তৃপক্ষের নিষেধ আছে। এজন্য বাড়ির সামনে প্রবেশ নিষেধ কথাটি লিখে রাখা হয়েছে।

প্রত্যন্ত গ্রামে ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদ, সময় লেগেছে ১২ বছর

এদিকে প্রতিদিন লোকজনের ভিড় হওয়ায় বাড়ির সামনে গড়ে উঠেছে একটি হোটেলসহ বিভিন্ন দোকান। পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার বাড়িটি পরিদর্শন করেছেন।

২০১৮ সালের এপ্রিল মাসে দুদকের মামলায় গ্রেফতার হন সাখাওয়াত হোসেন টুটুল। এরপর থেকে বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। সাখাওয়াত হোসেন টুটুল কারাগারে থাকার পর থেকে তার বড় ভাই ফজলুল বারি তার ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করছেন।

ফজলুল বারি জানান, তিনি এসব ব্যাপারে কথা বলতে চান না। টুটুল কেন এত টাকা খরচ করে এই বাড়ি নির্মাণ করেছেন তা পরিষ্কার নয়। তবে এটা ঠিক যে, এই বাড়ির কারণেই তাকে জেল খাটতে হচ্ছে।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, টুটুল ভাই এলাকায় খুবই জনপ্রিয় মানুষ। এলাকার মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান তিনি। কী কারণে বাড়ি তৈরি করা হয়েছে এ বিষয়ে তিনিও কিছু বলতে পারেননি।  সূত্র : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa