Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় প্রত্যাখ্যাত হতে হতে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে: নানক
জাতীয়

প্রত্যাখ্যাত হতে হতে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে: নানক

By Shamim RezaFeb 2, 2020, 4:24 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। এভাবে জনগণ থেকে প্রত্যাখ্যাত হতে হতে বিএনপি একটা সময় বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকার দুই সিটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পরও বিএনপির ফল প্রত্যাখ্যান এবং হরতাল আহ্বান দেশবাসীকে হতাশ-বিক্ষুব্ধ করেছে। জনগণ নির্বাচনে বিএনপিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, আজ বিএনপির হরতালও একইভাবে বর্জন করেছে। এর পরও যদি বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার না করে, তা হলে তাদের দল জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে এবং প্রত্যাখ্যাত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে।

নির্বাচন সুষ্ঠু হয়েছে, দাবি করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, অতীতের মতো কোথাও কোনো জাল ভোট দেয়া কিংবা কেন্দ্র দখল, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি। তারপরও বিএনপি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে মিথ্যা অভিযোগে ফল বর্জনের নাটক করেছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা চালাচ্ছে। ভোট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এবং জনগণের রায় বর্জনের মধ্য দিয়ে দলটি পক্ষান্তরে গণতন্ত্রকে বর্জন করেছে।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার ব্যাখ্যায় নানক বলেন, এর জন্য দায়ী বিএনপির নির্বাচনবিরোধী চরিত্র। নির্বাচনী প্রচারের শুরু থেকে বিএনপির নেতারা ও তাদের প্রার্থীরা ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার হয় এমন ধরনের বক্তব্য দিয়ে আসছেন। বিএনপির আচরণ দেখে মনে হয়েছে, তারা জয়ের জন্য নয়, বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচন সম্পর্কে জনগণের মধ্যে ভীতি সঞ্চারের জন্য নির্বাচনে অংশ নিয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠিনক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পাদক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

May 21, 2026, 10:07 AM Asia/Dhaka
দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

May 21, 2026, 9:43 AM Asia/Dhaka
নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

May 21, 2026, 9:36 AM Asia/Dhaka
Latest News
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

ঝড়-বৃষ্টি

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

মারা গেছেন

‎মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু

বিদ্যুৎ

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে থাকবে না যেসব এলাকায়

নতুন শর্ত

ভিসা প্রসেসের জন্য বাংলাদেশের এজেন্সিগুলোকে নতুন শর্ত দিলো চীন

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

বেতন-ভাতা

শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কত শতাংশ বাড়ছে

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp