Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছে হার, যা বললেন শান্ত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছে হার, যা বললেন শান্ত

By জুমবাংলা নিউজ ডেস্কMay 22, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে শান্তরা। বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে ১৫৩ রান সংগ্রহ করে। যুক্তরাষ্ট্র ব্যাট করেতে নেমে বাংলাদেশকে হারিয়েছে ৫ উইকেটে।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছে আন্তর্জাতিক ম্যাচে হার, যা বললেন শান্ত

Advertisement

এমন হারের জন্য নিজেদের ব্যাটিংকেই মূল দায়টা দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একইসঙ্গে ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য তিনি ভালো উইকেটে খেলতে না পারাকেও অভিযুক্ত করেছেন।

শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি। মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি আমরা। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা।’

তিনি বলেন, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’

বাংলাদেশের হয়ে আগে ব্যাটিং করতে নেমে তাওহীদ হৃদয়ের ফিফটি ও মাহমুদউল্লাহর রিয়াদের (৩১) ক্যামিওতে টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান তোলে। যার বিপরীতে যুক্তরাষ্ট্রকে আটকাতে পারেননি টাইগার বোলাররা। পঞ্চম উইকেট জুটিতে হারমিত সিং ও কোরি অ্যান্ডারসনের ৬২ রান করে ৩ বল হাতে রেখেই স্বাগতিকদের জয় এনে দেন। ডেথ ওভারে সফরকারী বোলাররা ভালো করতে পারেননি বলে উল্লেখ করেছেন শান্ত, ‘সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করতে পারেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’

যুক্তরাষ্ট্রের মাটিতে সুযোগ–সুবিধার বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এগুলা নিয়ে কোনো অজুহাত নেই। যেরকম ফ্যাসিলিটি আছে এগুলোর মধ্যেই খেলতে হবে আমাদের। আমরা জানি না বিশ্বকাপ শুরু হলে কী পরিস্থিতি থাকবে। এটা সবাই এডজাস্ট করছে এবং এটা নিয়ে কারও কোনো অজুহাত নেই।’

এ ছাড়া সিরিজ শুরুর কয়েকদিন আগে ঝড়ের কবলে পড়েছিল হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স। এরপর দ্রুত মাঠ প্রস্তুত করার জন্য গ্রাউন্ডসম্যানদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত, ‘মাঠ তৈরি করতে এখানে সবাই অনেক কাজ করেছে। হয়তো আমরা আজ না–ও খেলতে পারতাম। কিন্তু আমরা খেলতে পেরেছি। আশা করছি সামনের ম্যাচগুলোয় মাঠ আরও ভালো থাকবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa