Advertisement
জুমবাংলা ডেস্ক: সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তার, এই আইনের অপপ্রয়োগ, দৈনিক প্রথম আলোর দায়িত্বহীন এবং অপেশাদারী সাংবাদিকতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ শনিবার সংগঠন দুটির পক্ষে যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ প্রকাশ করেছেন।

বিএফইউজে ও ডিইউজে মনে করে, প্রথম আলো অনলাইন মাধ্যমে ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে একজন শিশুর ছবির সঙ্গে ভিন্ন একজনের বক্তব্য সংযোজন করে যে ফটো কার্ড প্রচার করা হয়, সেটি সেই সংবাদপত্রের সম্পাদক ও বার্তা কক্ষের পেশাদারি ব্যর্থতার বড় দৃষ্টান্ত। সেই ফটো কার্ডটি দ্রুত প্রত্যাহার করা হলেও জনমনে বিভ্রান্তি সৃষ্টির কাজটি হয়েই গেছে।

শিশুর ছবির সঙ্গে ভিন্ন পরিচয়ের ব্যক্তির উদ্ধৃতিটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি ও ব্যবহার করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। শিশুটিকে সাংবাদিকের আর্থিক সাহায্য দেওয়া এবং তাকে সাংবাদিকতার উপাদান হিসেবে ব্যবহার করার বিষয়টিও পেশাদারি সাংবাদিকতার দিক থেকে গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে আমরা মনে করি সেটিও এড়ানো যেত। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় সাংবাদিক ইউনিয়ন যে পরামর্শ দিয়েছিল তার পুনরাবৃত্তি করে আমরা আবারও বলি—সাংবাদিক বা সংবাদ মাধ্যমের বেলায় এই আইন প্রয়োগের আগে উত্থাপিত অভিযোগটির ‘প্রাইমা ফেসি’ ঠিক করার জন্য তা প্রেস কাউন্সিলে পাঠানোর ব্যবস্থা করা হোক। আইনের কতিপয় ধারা সম্পর্কে আমাদের আগের সুপারিশ আমলে নিয়ে তা সংশোধন করা হোক। এসব ব্যবস্থা নেওয়ার আগে আইনটির অপপ্রয়োগ বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হোক।

বিএফইউজে ও ডিইউজে আরও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, ওই সংবাদ পরিবেশন করে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ১২টি দেশের কূটনৈতিক প্রকাশ্যে যৌথ বিবৃতি দেন। যা অনভিপ্রেত বলে মনে করে সাংবাদিক ইউনিয়ন।

এই ইস্যুতে বিদেশি কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল বলে মনে করে সাংবাদিক সমাজ। কেউ অপরাধ বা ভুল করলে দেশের প্রচলিত আইনে সমাধান করার পথ খোলা রয়েছে। কিন্তু বিদেশি কূটনীতিকরা কারণে-অকারণে যেভাবে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে তা উদ্বেগের কারণ। বিদেশি কূটনীতিকরা ভিয়েনা কনভেনশন মেনে যেন দায়িত্ব পালন করেন সেই বিষয়টিও সাংবাদিক ইউনিয়ন প্রত্যাশা করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.