Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক প্রথম দিনে সৌদি আরব গেলেন ২৬শ হজযাত্রী
আন্তর্জাতিক ইসলাম জাতীয় ট্র্যাভেল ধর্ম স্লাইডার

প্রথম দিনে সৌদি আরব গেলেন ২৬শ হজযাত্রী

By Hasan Majorজুলাই 4, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ থেকে বৃহস্পতিবার শুরু হয়েছে পবিত্র হজ যাত্রা। বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ নম্বর ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। পরে স্থানীয় সময় সকাল ১০টা ১৭মিনিটে সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।

তার আগে ঢাকায় সকাল সাড়ে ৬টা নাগাদ এ বছরের হজযাত্রা কার্যক্রম উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

উদ্বোধনী এই ফ্লাইটসহ বৃহস্পতিবার মোট সাতটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে বিমানের চারটি ও সৌদি এয়ারলাইনসের তিনটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটে মোট ২৬শ হজযাত্রীর ঢাকা ছাড়ার কথা। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। বিমান এ বছর ৬৩,৫৯৯ জন হজ্জযাত্রী পরিবহন করবে, যা মোট হজযাত্রীর অর্ধেক। অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশ ইমিগ্রেশনের পাশাপাশি সৌদি আরবের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে। ৬৪ হাজারের মতো হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হওয়ার কথা। এতে বিপুলসংখ্যক হজযাত্রীকে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তবে সার্ভার ত্রুটির কারণে গতকাল কয়েকটি ফ্লাইটে সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করা যায়নি।

বিমানবন্দরে বিমান প্রতিমন্ত্রী জানান, সার্ভার সমস্যা আরও কয়েকটি দেশে হয়েছে। পরবর্তী ফ্লাইটগুলোতে যেন এ সমস্যা না হয় সে জন্য কাজ চলছে।

এদিকে প্রথম ফ্লাইট জেদ্দা পৌঁছালে বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দাস্থ কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান এবং মৌসুমি হজ অফিসার মোহাম্মাদ মাহবুব আলমসহ অন্য কর্মকর্তাগণ। হজযাত্রীগণ বিমানবন্দর থেকে বাসযোগে মক্কার উদ্দেশ্যে রওনা হন। তারা মক্কা পৌঁছে প্রথমে পবিত্র ওমরা সম্পাদন করবেন।

জানা যায়, আগামী ৫ আগস্ট পর্যন্ত হজপূর্ব ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে, যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

জুন 16, 2026
হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

জুন 16, 2026
বরাদ্দ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জুন 16, 2026
Latest News
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

বরাদ্দ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শিক্ষক

সরকারি শিক্ষকদের মতো সময়মতো বেতন চান মাদরাসা শিক্ষকরা

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Hajari

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa