
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) ৭৬ তম কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান, নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার।
তিনি বলেন, ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে।
এছাড়া ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



