
আমন্ত্রণপত্র হস্তান্তর করা দুই নেতা হলেন- বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিনিধি দলটি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
আগামী ১ মার্চ বিকেল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোর-এ বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার ও বিএনপির প্রচার সম্পাদক শহিদ ঊদ্দিন চৌধুরী এ্যানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



