
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মো. আজিজুর রহমানকে (৫৯২৯) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক করার কথা জানানো হয়।
আর আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে (৫৯৮০) প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) এবং অতিরিক্ত সচিব বেগম ওয়াহিদা আক্তারকে (৬০৩৬) প্রধানমন্ত্রীর একান্ত সচিব (২) পদে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



