Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘করোনার সময় এমন কোন জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য করেননি। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণেই করোনার মধ্যেও বাংলাদেশের মানুষ ভালো আছে।’

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে কোভিড-১৯ এর সময় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্যও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তোফায়েল আহমেদ বলেন, আজকে ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। আগে ভারতের বেশি ছিলো, কিন্তু করোনার কারণে তাদেরটা কমেছে। আর আমাদেরটা বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রানমন্ত্রী শেখ হাসিনার কারণে।

তিনি বলেন, আমরা ১৯৮১ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠা ও সততার সাথে যত্নসহকারে তিনি আওয়ামী লীগ পরিচালনা করে আসছেন। আজকে তিনি বাংলাশেকে আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলা এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়জোন ভোলা-বরিশাল ব্রিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা-বরিশাল ব্রিজের ঘোষণা দিয়েছেন। সেই কাজও অগ্রগতি হচ্ছে। ভোলায় রাস্তাঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। প্রায় ৮শ কোটি টাকা ব্যয়ে ভোলা-চরফ্যাসন সড়ক প্রসস্তকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.