Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা প্রধানমন্ত্রীর নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
খেলাধুলা জাতীয়

প্রধানমন্ত্রীর নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

By Hasan MajorOctober 6, 2020Updated:October 6, 20202 Mins Read

প্রধানমন্ত্রীর নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর প্রতি সম্মান জানিয়ে এ বছর থেকে এই অ্যাওয়ার্ড চালু করা হবে।

অ্যাওয়ার্ডের নাম হবে ‘Sheikh Hasina Youth Volunteer Award’।

আজ (৬ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এ বছর Sheikh Hasina Youth Volunteer Award-2020 পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে সকল যুবক কোভিড ১৯ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দেশে এবং বিদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে বিবেচনায় নেওয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘করোনা মোকাবিলায় শেখ হাসিনার সফল নেতৃত্ব বিশ্বে এক নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব নেতৃবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন এবং তা নিজ নিজ দেশে অনুসরণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সেরা মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবিভূত হয়েছেন।’

তিনি বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ সিদ্ধান্তের ফলে দ্রুততম সময়ে মহামারী নিয়ন্ত্রণ এবং সংক্রমণ ও প্রাণহানী নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। করোনা মহামারীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, বন্যা মোকাবেলায় রোল মডেল হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক উজ্জ্বল নাম।

বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় যুবসমাজকে উদ্বুদ্ধ করার প্রয়াসে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নামে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে Sheikh Hasina Youth Volunteer Award-2020 প্রদান করা হবে এবং আগামী বছর হতে এ যুব পুরস্কার প্রদান অব্যাহত থাকবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ সময়ে প্রতিমন্ত্রী গাজীপুর জেলার ৮৫ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে জনপ্রতি ৫০,০০০ টাকা করে মোট ৪২,৫০,০০০ টাকার চেক বিতরণ করেন এবং ৮০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে মোট ২৩,৬০,০০০ টাকার অনুদান বিতরণ করেন।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মামুন সরদার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) শরিফুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক উপপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa