Advertisement
রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলায় আজ (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা মরহুমা রওশন আরা ওয়াহেদ রানীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার লালদীঘির ফতেহপুরে মরহুমার গ্রামের বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কুলখানিতে মরহুমার পুত্র প্রকৌশলী সাইদ রেজা শান্তু, বড় ভাতিজা রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, ভাতিজা ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ আত্মীয়-স্বজন, প্রতিবেশি, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মরহুমার কুলখানি উপলক্ষে বাদজুম্মা দোয়া ও মিলাদ মাহফিলের পর সহস্রাধিক দরিদ্রব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড়ভাই রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী ছিলেন মরহুমা রওশন আরা ওয়াহেদ রানী। এ ছাড়াও তিনি রংপুর জেলা আওয়ামী লীগ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন।

তিনি ভেন্ডাবাড়ি ডিগ্রী কলেজ ও বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তিনি জাতীয় মহিলা সংস্থার রংপুর জেলা শাখার সভাপতি ছিলেন।

রওশন আরা ওয়াহেদ রানী গত ১১ জানুয়ারি ভোর রাতে ইন্তেকাল করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.