Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব: সরকারি কর্মকর্তাদের অঙ্গীকার
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব: সরকারি কর্মকর্তাদের অঙ্গীকার

By Saiful IslamDecember 20, 20202 Mins Read

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব: সরকারি কর্মকর্তাদের অঙ্গীকার

Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমানে প্রশাসনে বিএনপি-জামায়াতের অনেকে জয় বাংলা বলে সরকারপন্থী হওয়ার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকাসহ এই অপশক্তিকে রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খাইরুল ইসলাম একথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক এই এপিএস আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সব প্রকার ত্যাগ স্বীকার করতে আমরা সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধ এবং প্রস্তুত। তবে এ লড়াইয়ে জিততে হলে সত্যিকার অর্থে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।

খাইরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সরকারি কর্মচারীদের অনেক গুরুত্বপূর্ণ দাবি পূরণ করেছেন। প্রস্তাবিত ৯ দফা দাবিও পূরণ হবে, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার লক্ষ্য ও মর্যাদা রক্ষা হবে। আমরা তার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।

সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে সমবায় সমিতির হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহম্মদ আলী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান মজুমদার, অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং ঐক্য পরিষদের মহাসচিব মো. রুহুল আমিন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং অতিরিক্ত মহাসচিব মো. হেলাল উদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য মো. জামশেদ আলম, মহিবুল্লাহ, মাসুদুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. মোশফেক শাহ্, বদরুল হায়দার, আবদুল কুদ্দুছ, সম্পাদকমণ্ডলীর সদস্য মজিবুর রহমান, মো. আবদুল হালিম মিঞা, শাহ্ আলাম সরকার, মো. আশরাফুল ইসলাম ভুইয়া, মো. রেজাউল ইসলাম, শামীম মোড়ল, আবদুল সালাম, মো. কলিম উল্লাহ, আবদুল হক প্রমুখ বক্তব্য দেন।

কোরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম। এ ছাড়া দোয়া পরিচালনায় ছিলেন কার্যকরী সভাপতি মঈনুল ইসলাম। সূত্র : যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa