Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন: গণপূর্তমন্ত্রী
ইসলাম জাতীয় ধর্ম বিভাগীয় সংবাদ

প্রধানমন্ত্রী ইসলামের জন্য অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন: গণপূর্তমন্ত্রী

By Hasan Majorনভেম্বর 29, 2019Updated:নভেম্বর 29, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলামের জন্য অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বার রাষ্ট্রীয় খরচে আলেম ওলামাদের হজ্বে পাঠানোর ব্যবস্থা করা হয়।’

শুক্রবার পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ছারছীনা দরবার শরীফের ১২৯ তম বার্ষিক মাহফিলে প্রথম দিনে জুমাবাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘কতিপয় ব্যক্তি ধর্মকে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ায়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সকল ধর্মের মূলকথা হল শান্তি। এজন্য আমরা বলবো ধর্মীয় অনুশাসন মেনে আমাদের চলা উচিত।’

শ ম রেজাউল করিম বলেন, একটা জীবনের জন্য যা কিছু নির্দেশনা সবকিছু পবিত্র কুরআন শরীফে দেওয়া আছে। যা রাসূলুল্লাহ (সঃ) এর সহীহ হাদীসেও স্পষ্ট উল্লেখ আছে। আমরা ভুল ধারনার বশবর্তী হয়ে ইসলামী শিক্ষাকে সংকীর্ণ মনে করি। ইসলামী শিক্ষা থেকে আমরা আদব কায়দা, নৈতিকতাসহ চলার পথের যাবতীয় সবকিছু শিখতে পারি। যা অন্য কোথাও নেই।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন-এ দেশে ইসলাম পরিপন্থী কোনও আইন বাস্তবায়ন করা হবে না।

মন্ত্রীর বক্তব্য শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আমিরে হিযবুল্লাহ ছারছীনার পীর সাহেব হযরত মাওলানা শাহ মা. মোহেব্বুল্লাহ।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.ইয়াকুব আলী পাটোয়ারী, মন্ত্রীর পিএস-২ ড. আবু নঈম, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম ও স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

জুন 13, 2026
প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুন 13, 2026
Latest News
জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

চেষ্টা রুখে দিল

লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাচ্ছেন আজ

ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শিক্ষা ব্যবস্থা

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa