
আজ রবিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কথা বলার চেয়ে প্রধানমন্ত্রী কাজ বেশি করেন বলেই আজ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত দুর্নীতি বিরোধী অভিযান চলবে। সরকার অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়ে এ অভিযান চালাচ্ছে। দুর্নীতি দমন করার জন্য যা যা করা দরকার সরকার তাই করবে।
তিনি বলেন, দুর্নীতি উন্নয়নের জন্য একটা বাধা। একটি সরকার কতটা সাহসী হলে কতটা সদিচ্ছা থাকলে সে তার নিজের দলের মধ্যে থেকেই দুর্নীতির মূল উৎপাটন করতে চেয়েছেন। এত সাহসী পদক্ষেপ শেখ হাসিনা সরকারই নিতে পেরেছে। এ জন্য শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন।
এ অভিযান চলবে জানিয়ে তিনি আরো বলেন, চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকতে দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। ক্যাসিনো ব্যবসা দেশে খালেদা জিয়া শুরু করেছিলো বলে বলেন তিনি।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৯৫ জন সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



