Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন : পরিবেশমন্ত্রী
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন : পরিবেশমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কMay 3, 20212 Mins Read
শাহাব উদ্দিন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষ যাতে করোনাভাইরাসের জন্য ক্ষতিগ্রস্থ না হয়, অসহায় হয়ে না পড়ে ও তাদের খাদ্যের অভাব না হয় সে বিষয়ে সদা সতর্ক রয়েছেন।

পরিবেশ মন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসলেও সরকার প্রাণঘাতি এই ভাইরাস নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সরকারের কঠোর উদ্যোগের জন্য দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার কমে এসেছে।

মো. শাহাব উদ্দিন আজ তার রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সকলকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দুরত্ব মেনে চলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য জন প্রতি ৫শ’ টাকা ও ৪শ’ ৫০ টাকা হারে ১৬ হাজার ৭শ’ ৮টি পরিবারকে মোট ৭৭ লক্ষ ৮৩ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa