Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের উন্নতির ম্যাজিক। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নতির আরেকটি ম্যাজিক দেশের মানুষ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে।’

শনিবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু।

মুস্তফা কামাল বলেন, ‘সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি, এ অবদান প্রধানমন্ত্রীর। স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। তিনি এ দেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষে কাজ করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘কুমিল্লার সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খান আমার কাছের মানুষ ছিলেন। তাকে হারিয়ে আমি ভীষণ শোকাহত।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.