Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় প্রধান থাকছেন না ড. কামাল!
জাতীয় স্লাইডার

প্রধান থাকছেন না ড. কামাল!

By iNews DeskJul 17, 2020, 2:53 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আগের কাঠামো আর কার্যকর থাকছে না। তার বদলে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করে বৃহত্তর জাতীয় ঐক্যের একটি কাঠামো তৈরির চেষ্টা চলছে। ২০ দলীয় জোটের শরিক জামায়াতকে এই কাঠামোর বাইরে রাখা হবে। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর পাশাপাশি বামপন্থী কয়েকটি দলকে এই কাঠামোতে সম্পৃক্ত করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। যদিও বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়ে গেছে। তবে বাম দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব আগের তুলনায় কিছুটা কমেছে। দলটি মনে করছে, সর্বশেষ নির্বাচনে ঐক্যফ্রন্টের বর্তমান কাঠামো ও নেতৃত্ব ব্যর্থ হয়েছে।

সর্বশেষ গত ৯ জুলাই বিএনপির গবেষণা সেল বিএনআরসির (বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার) উদ্যোগে এক ভার্চুয়াল সভায় সংশ্লিষ্ট দলগুলোর নেতারা জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে বক্তব্য দেন। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বক্তব্য দেন। এর আগে গত ১৩ এপ্রিল বাম জোটের সর্বদলীয় এক সভায়ও বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা বক্তব্য দেন।

২০১৮ সালের নির্বাচনের পর থেকে জাতীয় ঐক্যফ্রন্ট কার্যত দুর্বল হয়ে পড়েছে। জোটের প্রধান নেতা ড. কামাল হোসেন নির্বাচন করতে রাজি না হওয়ার বিষয়টি এর প্রধান কারণ বলে অনেকে মনে করেন। বিএনপি মনে করে, ওই কারণে নেতৃত্বহীন অবস্থায় নির্বাচন করতে হয়েছে এবং আন্তর্জাতিক মহল এতে রুষ্ট হয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ ফ্রন্টের বৈঠকে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

তাঁরা মনে করেন, কামাল হোসেন নির্বাচনে অংশ নিলে ফল ভালো হতে পারত। এদিকে কৌশলগত এমন কারণে আবার দলটির মহাসচিব মির্জা ফখরুলও বৈঠকে কম যাচ্ছেন। এমন পরিস্থিতিতে আলোচনা হলো—ড. কামাল হোসেনকে সামনে রেখে এবং বর্তমান কাঠামো দিয়ে ঐক্যফ্রন্ট আর চলছে না।

এর আগে গণফোরামের সুপারিশে মনোনয়ন পাওয়া ফ্রন্টের দুই এমপির সংসদে যাওয়ার প্রশ্নে আগে সিদ্ধান্ত নেওয়ায় ঘটনায় ক্ষোভ আছে বিএনপিতে। তবে বয়োভারাক্রান্ত ড. কামাল হোসেনকে নিয়ে সাম্প্রতিককালে জোটের মধ্যে নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাঁর দল গণফোরামসহ ফ্রন্টভুক্ত বেশির ভাগ দলই মনে করছে, শারীরিকভাবে অসুস্থ ড. কামাল ফ্রন্টের বৈঠকে এখন কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না।

নিজ দল গণফোরামের দলীয় ফোরামের বৈঠকে ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা অনেকবার বলেছেন বলে জানা গেছে। দলটির শীর্ষ পর্যায়ের অন্তত দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, অবসর নেওয়ার কথা তিনি অনেক দিন ধরেই বলছেন। আর এটিও ঠিক, ৮৪ বছর বয়সের একজন নেতার নেতৃত্বে ঐক্যফ্রন্টকে কার্যকর করা সম্ভব নয়।

জানতে চাইলে ড. কামাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘নেতৃত্ব ছেড়ে দেব কি না এখনই বলতে পারছি না। তবে কি করা হবে সেটি সবাইকে নিয়ে বসে ঠিক করব।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে গত মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের কখনো একক নেতৃত্ব ছিল না। ড. কামাল হোসেন একজন প্রবীণ রাজনীতিক হওয়ায় তাঁর সভাপতিত্বে বৈঠক হয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যৌথ নেতৃত্বে এবং ভবিষ্যতেও যৌথ নেতৃত্বেই চলবে।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গঠন করতে পারলে জোটের কাঠামোও নতুন করা যাবে। আমরা বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

গণফোরাম মহাসচিব ড. রেজা কিবরিয়ার এ প্রসঙ্গে মত হলো : দেশের মানুষ এখনো ড. কামাল হোসেনের মতো মানুষের কথা শুনতে চায়। ফলে তাঁর নেতৃত্বের বিষয়ে কী হবে সেটি আলোচনা করে ঠিক করতে হবে।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর মতে, ‘ড. কামাল হোসেন কখনোই একক নেতৃত্বে বিশ্বাস করেন না। ফলে যৌথ নেতৃত্বে ঐক্যফ্রন্ট চললে অসুবিধার কিছু নেই।’

গণফোরামের সাবেক মহাসচিব মোস্তফা মহসিন মন্টুর মতে, ‘ঐক্যফ্রন্ট এখন ফলপ্রসূ কিছু করতে পারছে না। এর কাঠামো ঢেলে সাজাতে হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০১৮ সালের ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এই ফ্রন্টের ব্যানারে বিএনপি ছাড়াও গণফোরাম, জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ এবং নাগরিক ঐক্য নির্বাচনে অংশগ্রহণ করে। যদিও ২০ দলীয় জোটভুক্ত কয়েকটি দলকে আবার বিএনপি কিছু আসন ছেড়ে দেয়। অবশ্য এই জোটও এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

May 21, 2026, 10:22 PM Asia/Dhaka
fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

May 21, 2026, 10:19 PM Asia/Dhaka
Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

May 21, 2026, 10:16 PM Asia/Dhaka
Latest News
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha e

চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি : রামিসার মা

Ramisha

স্কুলে রামিসার শূন্য আসনে ফুলের তোড়া রেখে ক্লাস করলো সহপাঠীরা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp