Advertisement
জুমবাংলা ডেস্ক :  অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।

এ সময় পার্লামেন্টারি ককাস অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিরা, আইলওর প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দক্ষ অভিবাসী কর্মী বিদেশে প্রেরণের পাশাপাশি প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামগ্রী সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছি।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে রেমিট্যান্সপ্রবাহ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পার্লামেন্টারি ককাসের সব পরামর্শ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছি। সরকার এবং পার্লামেন্টের ককাস একসাথে প্রবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবনমান নিশ্চিন্তে সর্বদা কাজ করবে।

ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল : নৌপ্রতিমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.