ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, প্রবাসীরা বিদেশে বাংলাদেশের দূত। তারা ভৌগলিক অবস্থানে বাংলাদেশ থেকে দূরে থাকলেও তারা সব সময় বাংলাদেশের হৃদয়ে অবস্থান করেন। আর প্রবাসীদের হৃদয়েও লালিত হয় বাংলাদেশ। এ কারণেই দেশের প্রতিটি দুর্যোগে আমাদের প্রবাসীরা এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ান। দেশের আর্থ সামাজিক অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশীদের রয়েছে বিশাল অবদান। প্রায় এক কোটি বাংলাদেশীর প্রেরিত বৈদেশিক মূদ্রার কারণেই এখন বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের অবদান পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি ২৩ফেব্রুয়ারী রবিবার বিকেলে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে প্রদত্ত বার্ষিক বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেছেন, আওয়ামীলীগ সরকার যে কয়বার ক্ষমতায় আসে ততবারই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের উন্নয়ন হয়। আর জামায়াত বিএনপি সরকার ক্ষমতায় আসলেই লটুপাট আর দুর্নীতি করে দেশকে পেছনে দিকে নিয়ে যায়। প্রবাসীরা সরকারের পাশাপাশি দেশের শিক্ষার উন্নয়নে কাজ করায় তারা প্রশংসার দাবীদার। দেশের আর্থ সামাজিক অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশীদের রয়েছে বিশাল অবদান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে মাত্র সাড়ে তির বছর ক্ষমতায় থাকার পর একাত্তরের পরাজিত শত্রু ও তাদের আন্তর্জাতিক দুসরেরা তাকে বেঁচে থাকতে দেয়নি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। একজন রাষ্ট্র প্রধানকে হত্যা করে ক্ষমতার বদল আনা যায় তাহলে কেনো তাঁর পুরো পরিবার শিশু সন্তান, দুই নবপরিনিতা পুত্রবধু সহ তাদেরকে হত্যা করা হলো। কারণ যারা হত্যা করেছিল তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আবার সেই পাকিস্তানে ফিরিয়ে নিতে চেয়েছিল।

তিনি আরো বলেন, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় অচিরেই দুইটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা সহ ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ কাজ করা হবে। শিক্ষকদের ব্যাপক আকারে প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। এজন্য আমরা কারিকুলামকে যুগোপযোগী করছি। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য, শিক্ষায় বিনিয়োগ বাড়ছে ,আমাদের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। গত ১০ বছরে শিক্ষায় সংখ্যাগত দিক থেকে সবাইকে নিয়ে আসার ব্যাপারে কাজ করেছি এবং তাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস- সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন(পিপিএম)।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনহার মিয়া, ওসমানীনগর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসোশিয়েট প্রফেসর রাজিক আহমদ, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনু মিয়া, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক ট্রাস্টি আনহার মিয়া, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাকির আহমদ শাহিন, ট্রাস্টের ট্রেজারার আনছার মিয়া, পশ্চিম পৈলনপুর ইউ,পি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান রজব ও ট্রাস্টি হান্নান মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, ছাত্র সাইফুর রহমান ও গীতা পাঠ করেন, ছাত্রী সৃষ্টি জ্যোতি দেব। প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে এ বছর দুই উপজেলার প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ৪০ লক্ষ টাকার আর্থিক সহায়তামূলক বৃত্তি বিতরণ করা হয়। বৃত্তি বিতরণ অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক ও শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.