Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘিরে রহস্য
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘিরে রহস্য

By Shamim RezaJuly 2, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বহুল আলোচিত প্রবাসীর স্ত্রী রাবেয়াকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করলেও এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। স্বজনরা এটিকে হত্যা বললেও ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আত্মহত্যার দাবি এলাকাবাসীর। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের অপেক্ষায় সকলে।

রাবেয়ার স্বজনদের অভিযোগ, গত ২৮ জুন সকাল ১১টার দিকে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের আলী মিয়ার স্ত্রীর অনুপস্থিতিতে অজ্ঞাত তিন ব্যক্তি মোটরসাইকেলে তাদের বাড়িতে প্রবেশ করে রাবেয়াকে ধর্ষণ শেষে হত্যা করে কৌশলে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ ঘটনার খবর পেয়ে পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) সাইফুল ইসলাম, সিআইডি, পিবিআই এর স্পেশাল ক্রাইমসিন ম্যানেজমেন্ট টিম, ডিবির এলআই টিম এবং নাঙ্গলকোট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা রাবেয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে রাবেয়ার বাবা নাঙ্গলকোট থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেছেন। পুলিশ পরিদর্শক আশ্রাফুল ইসলাম মামলাটি তদন্ত করছেন। এরই মধ্যে বিষয়টিকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাবেয়ার আত্মহত্যার আগের দিন ২৭ জুন রাতে একটি ফেসবুক আইডি থেকে এক তরুণের সাথে রাবেয়ার ইমোতে আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সম্মানহানির ভয়ে রাবেয়া ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তোলপাড় শুরু হলে ইতোমধ্যে ওই আইডিটি ডিসেবল করে দেয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেছেন, সিআইডি, পিবিআই ও ডিবির পরিদর্শনকারী দল রাবেয়াকে ধর্ষণের কোন আলামত পাননি। তখনই বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

এলাকার অনেকের অভিযোগ, রাবেয়া ফাঁস দিয়ে আত্মহত্যার পর তা মা এবং বৃদ্ধা নানী জামিলা খাতুন ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রতিপক্ষকে ফাঁসানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাবেয়াকে ধর্ষণ শেষে হত্যা করা হয় বলে অভিযোগ করেন।

এলাকাবাসী জানান, রাবেয়ার এ পর্যন্ত দুইটি বিয়ে হয়েছে। প্রথম বিয়েটি মাত্র ১৩ দিনের মাথায় ভেঙে যায়। সর্বশেষ এক কাতার প্রবাসীর সাথে বিয়ে হয় তার। বর দেশে আসলে রাবেয়ার শ্বশুর বাড়ির যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রাবেয়ার মৃত্যুতে সব তছনছ হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ছোয়াব মিয়া মজুমদার বলেন, রাবেয়া আত্মহত্যা করেছে বলে আমার কাছে মনে হয়েছে।

রাবেয়ার আত্মহত্যার ভিডিও নিয়ে তার মা জাহানারা বেগমের সাথে কথা বলতে চাইলে, এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া বলেন, তদন্তের মাধ্যমে এ ঘটনার তথ্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেই পদক্ষেপ নেয়া হবে বলে এলাকাবাসী প্রত্যাশা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমি এ মুহূর্তে কোন বক্তব্য দেব না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলছি। তারা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি জানাবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

January 31, 2026
বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

January 31, 2026
Latest News
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

APP Lutfor Rahman

এপিপির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.