Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
জাতীয় স্লাইডার

প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার

By জুমবাংলা নিউজ ডেস্কApril 14, 2021Updated:April 14, 20211 Min Read
বিমান
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনা সংক্রমণরোধে কঠোর বিধি নিষেধের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের ৪টি দেশ সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান আজ বাসস’কে জানান, প্রবাসী কর্মীদের সমস্যা নিরসনে বৃহস্পতিবার একটি বৈঠক রয়েছে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি জানান, প্রবাসী কর্মীদের সমস্যা নিরসনে এবং তাদের বিভিন্ন দেশে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আজ একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সভায় সিদ্ধান্ত নেয়া হয়-সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান আগামীকাল নিশ্চিত করবে। রিক্রুটিং এজেন্সিগুলো বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব পালন করবে।

এ ছাড়া প্রবাসী কর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

June 25, 2026
শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

June 25, 2026
সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

June 25, 2026

Latest News

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa