
ভারতের কাছে হারে বিশ্বকাপ শেষ হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছেন সাবেক খেলোয়াড়রা ও ক্রিকেটপ্রেমীরা।
বার্মিংহামের ম্যাচ শেষে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুইট করে, ‘ভারত সেমিফাইনালে। তবে সাইফউদ্দিন বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন। বুমরাহর বোলিংয়ে জিতলো ভারত।’
ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা টুইট করেছেন, ‘পাকিস্তানের চাইতে ভালো লড়াই করেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত।’
পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার লিখেন, ‘ভারত তাদের সেরা খেলায় ফিরেছে। পুরো আসরেই হৃদয় ও প্রচেষ্টা দিয়ে ক্রিকেট খেলেছে বাংলাদেশ।’
ভারতের একসময়কার বাহাতি পেসার ইরফান পাঠান বলেন, ‘দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তাদের জন্য শুভ কামনা।’
ভারতের ধারাভাষ্যকার হার্সা ভোগলে টুইট করেন, ‘বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের স্পিট ধরে রেখেছিলো। শেষ উইকেট পর্যন্ত লড়াই করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



