Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় প্রশিক্ষণের মাধ্যমে দেশে কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব: তাজুল ইসলাম
জাতীয়

প্রশিক্ষণের মাধ্যমে দেশে কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব: তাজুল ইসলাম

By Hasan MajorJan 26, 2021, 5:53 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রকৌশলী, ঠিকাদার এবং শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে কাজের গুণগত মান নিশ্চিত এবং টেকসই করা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

তিনি আজ (২৬ জানুয়ারি) গাজীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি’র ‘নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র’ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে একথা বলেন।

মন্ত্রী বলেন, টেকসই নির্মাণ কাজ করার জন্য প্রশিক্ষিত প্রকৌশলী, ঠিকাদার এবং শ্রমিক প্রয়োজন। প্রকৌশলীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও ঠিকাদার এবং শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বা প্রশিক্ষণ থাকে না। সে কারণে কাজের গুণগত মান নিয়ন্ত্রণ নিশ্চিত এবং টেকসই করা সম্ভব হয় না।

এই বিষয়ে অনুধাবন করেই এলজিইডির অধীনে একটি প্রশিক্ষণ সেন্টার নির্মাণ করার নির্দেশনা দেয়া হয় জানিয়ে মন্ত্রী বলেন, এখান থেকে প্রশিক্ষণ গ্রহণের পর গ্রাম অঞ্চলের অদক্ষ শ্রমিকের প্রশিক্ষিত করা সম্ভব হবে এবং এলজিইডি নির্মিত অবকাঠামোসমূহের গুণগত মান ও স্থায়ীত্ব বৃদ্ধি পাবে পাশাপাশি আত্মকর্মসংস্থান তৈরি হবে।

মন্ত্রী বলেন, যে ঠিকাদার সিডিউল মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত ও টেকসই কাজ করবে সেই ঠিকাদারকে আরো বেশি কাজ দেওয়া হবে। আর যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারবে না অথবা নিম্নমানের কাজ করবে তাদেরকে শুধু কালো তালিকাভুক্ত নয় তাদের বিরুদ্ধে সবধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিজাইন বহির্ভূত কেউ কোনো কাজ করলে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি এ বিষয়ে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির কাজের গুণগত মান নিয়ে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এলজিইডি ইতোপূর্বে যেসব রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট করেছে দেশের আর্থিক অবস্থা বিবেচনায় সেগুলো ‘লো কস্টে’ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মানসম্মত এবং টেকসই কাজ করার জন্য ডিজাইন পরিবর্তন করা হয়েছে এবং ‘ইস্টিমেট’ বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন এর ফলে এখন থেকে দেশে আর কোনো নিম্নমানের কাজ হবে না। এলজিইডির অধীনে সকল কর্মকর্তা-কর্মচারী দেশের উন্নয়নের স্বার্থে টেকসই কাজ করার বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রেনিং সেন্টারে আসার পূর্বে গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম পরিদর্শন করা নিয়ে সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এলাকার মানুষের সহযোগিতা নিয়ে রাস্তা প্রশস্তকরণসহ যে সকল উন্নয়ন কাজ মেয়র করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। মেয়র মোঃ জাহাঙ্গীর আলম গাজীপুরের এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সেটা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

May 22, 2026, 11:16 PM Asia/Dhaka
Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

May 22, 2026, 10:32 PM Asia/Dhaka
Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

May 22, 2026, 9:57 PM Asia/Dhaka
Latest News
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

Asif Mahmud

আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

ramisa

কেন রামিসা হত্যা, পুলিশ ও পরিবার যা বলছে

rab

সিলেটে রোমহর্ষক ঘটনা: ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

মানুষের মূত্র

ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মূত্র

হজ

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিতের আহ্বান সৌদির

শিশু

টিকার পরও শিশুরা কেন হামে মা ‘রা যাচ্ছে

Nasir Uddin

মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp