Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রশ্নফাঁসকাণ্ডে জড়িত ১৭ আসামির কত বছর শাস্তি হতে পারে
জাতীয়

প্রশ্নফাঁসকাণ্ডে জড়িত ১৭ আসামির কত বছর শাস্তি হতে পারে

By Bhuiyan Md TomalJuly 9, 20243 Mins Read

প্রশ্নফাঁসকাণ্ডে জড়িত ১৭ আসামির কত বছর শাস্তি হতে পারে

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তিন কর্মকর্তা ও সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জন। তাদের বিরুদ্ধে পিএসসির ২০২৩-আইনের ১১ ও ১৫ ধারায় মামলা হয়েছে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ১০ বছর পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হতে পারে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ঢাকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের এ কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ হেমায়েত উদ্দিন খান হিরণ।

তিনি বলেন, ‘আদালত সাত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করছেন। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার সঠিক তদন্ত হলে এর সঙ্গে জড়িত আরও অনেকে গ্রেফতার হবেন।’

এদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদের দাবি, ‘গেল রবিবার ১৭ জনকে আটক করা হলেও আজ কেন আদালতে হাজির করা হল? আটকের ৪৮ ঘণ্টা পর আদালতে হাজির করা সাংবিধানিক অধিকার লঙ্ঘন।’

তিনি অভিযোগ করেন, ‘আসামিদের হেফাজতে রেখে মারধর করে জবানবন্দি দিতে আনা হয়েছে। আমরা আদালতকে এসব বিষয়ে জানিয়েছি।’

তবে আসামিদের ৪৮ ঘণ্টার পর আদালতে তোলার দাবি সত্য নয় বলে জানিয়েছেন হেমায়েত উদ্দিন খান হিরণ। তিনি বলেন, ‘আসামিদের গতকাল গ্রেফতার করা হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।’

এর আগে দুপুরে প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেফতার ১৭ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আলাদা সাত ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জবানবন্দি রেকর্ড হচ্ছে।

এছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। পরে ১০ আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হওয়া সাত আসামি হলেন: পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী আবু সোলায়মান মোঃ সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার।

কারাগারে পাঠানো ১০ আসামি হলেন: পিএসসির উপপরিচালক মোঃ আবু জাফর ও মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোঃ নিয়ামুন হাসান, নোমান সিদ্দিকী, প্রিয়নাথ রায়, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মামুনুর রশীদ
এবং সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

বিসিএসের প্রশ্নফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে। এ ঘটনায় সোমবার (৮ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলা করে। মামলায় ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa