Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তুমুল সমালোচনার মুখে পড়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও পিএসসি বলছে, ‌‘অধিকতর স্বচ্ছতা’ নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ মাসে সুবিধাজনক সময়ে পুনরায় এ পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এ পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ও গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ৫ জুলাই পিএসসির অধীনে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর ৫১৬টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে ৭ জুলাই রাতে বেসরকারি টেলিভশন চ্যানেল টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রচার করা হয়। পরদিন প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।

এরপর পিএসসিতে সংবাদ সম্মেলন করে তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যে কোনো ব্যক্তির নজরে আসার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের দুই দিন পরে চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.